উদ্দীপকে উল্লিখিত শেষ তিনটি প্রাণী একই শ্রেণির হলেও এদের উপশ্রেণি ভিন্ন- বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপক উল্লিখিত শেষ তিনটি প্রাণী হলো প্লাটিপাস, ক্যাঙ্গারু ও ডলফিন। প্লাটিপাস, ক্যাঙ্গারু ও ডলফিন প্রত্যেকেই Mammalia শ্রেণির অন্তর্ভুক্ত। তবে বাচ্চা প্রসবের ধরন এবং এদের ভূণীয় বিকাশের উপর ভিত্তি করে এদের তিনটি ভিন্ন উপশ্রেণি বা Sub-class এ ভাগ করা হয়েছে। নিচে তা বিশ্লেষণ করা হলো- প্লাটিপাস মূলত Prototheria উপশ্রেণির অন্তর্ভুক্ত। এরা স্তন্যপায়ী হওয়া সত্ত্বেও সরীসৃপদের মতো ডিম পাড়ে। এদের ডিমগুলো কুসুমসমৃদ্ধ এবং চামড়ার মতো খোলসযুক্ত থাকে। এদের দেহে কোনো স্তনবৃন্ত থাকে না। স্তন গ্রন্থি থেকে নিঃসৃত দুধ সরাসরি চামড়ার ওপর দিয়ে চুইয়ে পড়ে এবং বাচ্চা তা পান করে। ক্যাঙ্গারু Metatheria উপশ্রেণির অন্তর্ভুক্ত। এদেরকে মাসুপিয়াল স্তন্যপায়ীও বলা হয়। এরা সরাসরি বাচ্চা প্রসব করে। তবে এদের বাচ্চাগুলো পূর্ণাঙ্গভাবে বিকশিত হওয়ার আগেই জন্ম নেয়। অপূর্ণাঙ্গ এই বাচ্চাগুলো জন্মের পর মায়ের পেটে থাকা মাসুপিয়াম নামক থলিতে আশ্রয় নেয়। সেখানে স্তনবৃন্ত থেকে দুধ পান করে তারা পূর্ণ বিকাশ সম্পন্ন করে। ডলফিন Eutheria উপশ্রেণির অন্তর্ভুক্ত। এরা হলো প্রকৃত স্তন্যপায়ী প্রাণী। এদের ভ্রূণ মায়ের জরায়ুর ভেতরে অমরা বা প্লাসেন্টার মাধ্যমে পুষ্টি পায়। এরা জরায়ুর ভেতরেই পূর্ণাঙ্গভাবে বিকশিত হয় এবং সরাসরি পূর্ণাঙ্গ বাচ্চা প্রসব করে। মা স্তন্যদুগ্ধ পান করিয়ে বাচ্চাকে বড় করে। উপরের আলোচনা থেকে বলা যায় যে, প্লাটিপাস, ক্যাঙ্গারু ও ডলফিন একই Mammalia শ্রেণির সদস্য হলেও বংশবৃদ্ধির কৌশলের ভিন্নতার কারণে এরা তিনটি ভিন্ন উপশ্রেণির প্রাণী।
HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত শেষ তিনটি প্রাণী একই শ্রেণির হলেও এদের উপশ্রেণি ভ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর