প্রথম তিনটি প্রাণীর মধ্যে কোনটি বেশি উন্নত এবং কেন? ব্যাখ্যা করো।
উত্তর: রাশেদের দেখা প্রথম তিনটি প্রাণী হলো ঘাসফড়িং, কেঁচো ও তারামাছ। ঘাসফড়িং, কেঁচো ও তারামাছের মধ্যে ঘাসফড়িং বেশি উন্নত নিচে এর কারণ ব্যাখ্যা করা হলো- প্রাণিজগতের প্রধান পর্বগুলোর মধ্যে ঘাসফড়িং আর্থ্রোপোডা পর্বের প্রাণী, যা অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে সবচেয়ে উন্নত এবং বৃহত্তম পর্ব। অন্যদিকে কেঁচো অ্যানিলিডা এবং তারা মাছ একাইনোডার্মাটা পর্বের অন্তর্ভুক্ত। ঘাসফড়িংয়ের দেহে উন্নত অঙ্গতন্ত্র বিদ্যমান। এদের কাইটিনযুক্ত বহিঃকঙ্কাল থাকে যা দেহকে সুরক্ষা দেয় এবং চলনে সাহায্য করে। কেঁচোর দেহে এমন শক্ত কঙ্কাল নেই। তারামাছের দেহে কোনো সুগঠিত মস্তক বা মাথা নেই। তারামাছের দেহে শক্ত বহিঃকঙ্কাল নেই। তারামাছের দেহ কন্টকময় এবং পঞ্চঅরীয় প্রতিসম যা ঘাসফড়িংয়ের দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য থেকে কম উন্নত। ঘাসফড়িংয়ের শ্বসনের জন্য অত্যন্ত উন্নত শ্বসনতন্ত্র বা ট্রাকিয়াল সিস্টেম রয়েছে, যা সরাসরি কোষ পর্যায়ে অক্সিজেন পৌঁছে দেয়। কেঁচো মূলত ত্বকের মাধ্যমে শ্বসন চালায় যা তুলনামূলকভাবে অনুন্নত। তারামাছের কোনো সুগঠিত রক্ত সংবহন তন্ত্র বা শ্বসন তন্ত্র নেই। ঘাসফড়িংয়ের পুঞ্জাক্ষি বা ওমাটিডিয়াম এবং অ্যান্টেনা রয়েছে, যা তাদের উন্নত দর্শানুভূতি এবং পারিপার্শ্বিক অবস্থা বুঝতে সাহায্য করে। তারা মাছ বা কেঁচোর মধ্যে এরকম উন্নত জটিল সংবেদী অঙ্গ দেখা যায় না। ঘাসফড়িংয়ের সন্ধিযুক্ত পা এবং ডানা রয়েছে, যার মাধ্যমে তারা দ্রুত দৌড়াতে এবং উড়তে পারে। তারা মাছের টিউব ফিট বা কেঁচোর সিটার তুলনায় এই চলন প্রক্রিয়া অনেক বেশি উন্নত। তাই দেখা যাচ্ছে, শ্রেণিবিন্যাসের ধারা এবং পর্বের বৈশিষ্ট্য অনুযায়ী ঘাসফড়িং, কেঁচো ও তারামাছের মধ্যে ঘাসফড়িং বেশি উন্নত।
HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · সৃজনশীল
প্রথম তিনটি প্রাণীর মধ্যে কোনটি বেশি উন্নত এবং কেন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর