মুবারক যে প্রাণীগুলো দেখেছে তাদের ১ম দুটির শ্রেণি ও ৩য়টির পর্বের নাম উল্লেখসহ ২টি করে বৈশিষ্ট্য ও বৈজ্ঞানিক নাম লেখো।
উত্তর: উদ্দীপকে মুবারক ক্যাঙ্গারু, বনমোরগ ও প্রচুর মাছি দেখতে পায়। নিচে এদের প্রথম দুটির শ্রেণি এবং তৃতীয়টির পর্ব উল্লেখসহ বৈশিষ্ট্য ও বৈজ্ঞানিক নাম দেওয়া হলো- ১. ক্যাঙ্গারু: শ্রেণি: Mammalia বৈজ্ঞানিক নাম: Macropus giganteus বৈশিষ্ট্য: ১. স্ত্রী প্রাণীর কার্যকরী স্তনগ্রন্থি থেকে ক্ষরিত মাতৃদুগ্ধে নবজাতক লালিত হয়। ২. এদের বহিঃকর্ণে পিনা থাকে এবং দেহ লোমে আবৃত। ২. বনমোরগ: শ্রেণি: Aves বৈজ্ঞানিক নাম: Gallus gallus বৈশিষ্ট্য: দেহ পালক দ্বারা আবৃত এবং অগ্রপদ ডানায় রূপান্তরিত। অস্থিগুলো বায়ুপূর্ণ এবং হালকা হওয়ায় উড়তে সক্ষম। ৩. মাছি: পর্ব: Arthropoda বৈজ্ঞানিক নাম: Musca domestica বৈশিষ্ট্য: ১. দেহে সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান এবং রক্তসংবহনতন্ত্র উন্মুক্ত প্রকৃতির। ২. মাথায় একজোড়া পুঞ্জাক্ষি এবং অ্যান্টেনা থাকে।
HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · সৃজনশীল
মুবারক যে প্রাণীগুলো দেখেছে তাদের ১ম দুটির শ্রেণি ও ৩য়টির পর্বের না…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর