কলিম যে প্রাণীটিকে ধরল তার দর্শনীয় এককের গঠন ও কাজ ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে কলিম যে প্রাণীটি ধরেছে তা হলো একটি ঘাসফড়িং। ঘাসফড়িংয়ের পুঞ্জাক্ষির গঠন ও কাজের একক হলো ওমাটিডিয়াম। নিচে এর গঠন ও কাজ বর্ণনা করা হলো- ঘাসফড়িংয়ের পুঞ্জাক্ষিতে অবস্থিত প্রতিটি ওমাটিডিয়াম স্বতন্ত্রভাবে কাজ করে। এর প্রধান অংশগুলো হলো- কর্নিয়া: এটি ওমাটিডিয়ামের বাইরের দিকের বর্ণহীন, স্বচ্ছ ও ষড়কোণা উত্তল আবরণী যা লেন্সের মতো কাজ করে। কর্নিয়াজেন কোষ: কর্নিয়ার নিচে অবস্থিত একজোড়া কোষ, যা থেকে ক্ষরণ হয়ে কর্নিয়া সৃষ্টি হয়। ক্রিস্টালাইন কোণ কোষ: কর্নিয়াজেন কোষের নিচে অবস্থিত চারটি দীর্ঘ কোষ যা ক্রিস্টালাইন কোণকে ঘিরে রাখে। ক্রিস্টালাইন কোণ: এটি একটি স্বচ্ছ মোচাকৃতি অঙ্গ যা ওমাটিডিয়ামে আলো প্রবেশে এবং প্রতিসরণে সাহায্য করে।' আইরিশ রঞ্জক আবরণ: এটি ক্রিস্টালাইন কোণকে ঘিরে রাখা একটি রঞ্জক আবরণ যা আলোর তীব্রতা অনুযায়ী সংকুচিত বা প্রসারিত হয়ে আলোর প্রবেশ নিয়ন্ত্রণ করে। রেটিনুলার কোষ: ক্রিস্টালাইন কোণের নিচে অবস্থিত ৭-৮টি লম্বা কোষ যা র্যাবডোম গঠন করে। র্যাবডোম: রেটিনুলার কোষগুলোর ক্ষরণ থেকে তৈরি একটি স্বচ্ছ ও দৃঢ় দণ্ডাকৃতি অংশ যা আলোক সংবেদী হিসেবে কাজ করে। রেটিনাল রঞ্জক আবরণ: এটি রেটিনুলার কোষগুলোকে ঘিরে রাখে এবং একটি ওমাটিডিয়ামকে পাশেরটি থেকে আলাদা রাখে। ভিত্তি পর্দা: এটি একটি পাতলা পর্দা যার ওপর ওমাটিডিয়াম অবস্থান করে। স্নায়ুতত্ত্ব: রেটিনুলার কোষ থেকে বের হওয়া স্নায়ুতন্তুগুলো উদ্দীপনা মস্তিষ্কে প্রেরণ করে।
HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · সৃজনশীল
কলিম যে প্রাণীটিকে ধরল তার দর্শনীয় এককের গঠন ও কাজ ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর