সিলোমের গঠনের ভিত্তিতে প্রাণীদের শ্রেণিবিন্যাস করো।
উত্তর: সিলোমের গঠন এবং পরিস্ফুটন পদ্ধতির ওপর ভিত্তি করে প্রাণীদের চারটি শ্রেণিতে বিন্যস্ত করা যায়। প্রথমত, যাদের সিলোম ব্লাস্টোসিল গহ্বর থেকে গঠিত হয় এবং বাইরে এক্টোডার্ম ও ভেতরে এন্ডোডার্ম থাকে, তাদের অপ্রকৃত সিলোমবাহী 'প্রাণী বলে। দ্বিতীয়ত, সাইজোসিলোমেটা প্রাণীদের সিলোম গঠিত হয় এন্ডোমেসোডার্মাল ফাটলের ফলে। তৃতীয়ত, মেসেনকাইমাল সিলোমেটা প্রাণীদের সিলোম মেসেনকাইম স্তরের কোষ দিয়ে ঘেরা থাকে। চতুর্থত, এন্টেরোসিলোমেটা প্রাণীদের সিলোম ভূণের আর্কেন্টেরন অঞ্চল থেকে গঠিত হয় এবং দেখতে মেসোডার্মাল থলির মতো হয়।
HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · সৃজনশীল
সিলোমের গঠনের ভিত্তিতে প্রাণীদের শ্রেণিবিন্যাস করো।
উত্তর