তিমি মাছ নয় কেন?
উত্তর: তিমি দেখতে মাছের মতো এবং পানিতে বাস করলেও এটি আসলে একটি স্তন্যপায়ী প্রাণী। কারণ, মাছের মতো তিমির শরীরে কোনো আঁইশ থাকে না এবং এরা ফুলকার বদলে ফুসফুসের সাহায্যে বাতাস থেকে অক্সিজেন নিয়ে শ্বাসকার্য চালায়। এছাড়া তিমির হৃদপিণ্ড চার প্রকোষ্ঠবিশিষ্ট, এবং এরা সরাসরি বাচ্চা প্রসব করে ও সন্তানকে বুকের দুধ পান করায়, যা স্তন্যপায়ী প্রাণীর প্রধান বৈশিষ্ট্য। এ সকল কারণেই তিমিকে মাছের অন্তর্ভুক্ত করা হয় না।
HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · সৃজনশীল
তিমি মাছ নয় কেন?
উত্তর