উদ্দীপকের 'B [গণিত] ও 'C [গণিত] প্রাণী দুটি একই পর্বভুক্ত হলেও আলাদা শ্রেণির- বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত চিত্র-B ও চিত্র-C প্রাণী দুটি যথাক্রমে হাঙ্গর মাছ (Scoliodon) এবং রুই মাছ (Labeo rohita)। হাঙ্গর তরুণাস্থিময় মাছ এবং রুই মাছ অস্থিময় মাছ। এরা Chordata পর্বের Vertibrata উপপর্বের অন্তর্গত হলেও এদের শ্রেণি আলাদা। হাঙ্গর Chondrichthyes এবং রুই মাছ Actinopterygii শ্রেণির মাছ। Chondrichthyes শ্রেণির বৈশিষ্ট্য: ১. দেহ অসংখ্য ক্ষুদ্র প্ল্যাকয়েড আঁইশ বিদ্যমান। ২. অন্তঃকঙ্কাল সম্পূর্ণভাবে তরুণাস্থিময়। ৩. মাথার দু'পাশে ৫ - ৭ জোড়া ফুলকারন্ধ্র পৃথকভাবে বাইরে উন্মুক্ত। ৪. পুচ্ছ পাখনা হেটারোসার্কাল ধরনের অর্থাৎ পুচ্ছ পাখনার অংশ দুটি অসমান। ৫. কানকো, পটকা ও বায়ুথলি এবং ফুসফুস থাকে না। ৬. চোয়ালে অসংখ্য সারিবদ্ধ দাঁত থাকে। ৭. এদের অন্তঃনিষেক ঘটে। এ সকল বৈশিষ্ট্যের কারণে প্রাণীটি Chondrichthyes শ্রেণির অন্তর্গত। Actinopterygii শ্রেণির বৈশিষ্ট্য: ১. এদের অন্তঃকঙ্কাল অস্থিময়। ২. ত্বক গ্রন্থিময় এবং সাধারণত সাইক্লয়েড ও টিনয়েড ধরনের আঁইশ আবৃত। ৩. মাথার দুই পাশে একটি করে ফুলকারন্দ্র অবস্থিত যা কানকো দিয়ে আবৃত। ৪. পুচ্ছ পাখনা হোমোসার্কাল ধরনের অর্থাৎ পুচ্ছ পাখনার অংশ দুটি সমান। ৫. এদের বায়ুথলি বা পটকা বিদ্যমান। ৬. এদের কোনো দাঁত থাকে না। ৭. বহিঃনিষেক ঘটে। এসব বৈশিষ্ট্যের কারণে প্রাণীটি Actinopterygii শ্রেণির অন্তর্গত প্রাণী। উপরের বৈশিষ্ট্যসমূহ পর্যালোচনা করলে দেখা যায় প্রাণীদ্বয় Vertebrata উপপর্বের যথাক্রমে Chondrichthyes ও Actinopterygii শ্রেণির প্রাণী। অর্থাৎ প্রাণী দুটির মধ্যে শ্রেণিতাত্ত্বিক ভিন্নতা রয়েছে। তবে উভয় প্রাণীই Chordata পর্বের।
HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · সৃজনশীল
উদ্দীপকের 'B ও 'C প্রাণী দুটি একই পর্বভুক্ত হলেও আলাদা শ্রেণির- ব…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর