উদ্দীপকে উল্লেখিত প্রাণীর যে পর্বের অধীন তার শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত প্রাণী দুটি কর্ডাটা পর্বের। নিচে এই পর্বের বৈশিষ্ট্য উল্লেখ করা হলো- ১. ভূণাবস্থায় বা আজীবন কর্ডেটের পৃষ্ঠ-মধ্যরেখা বরাবর দন্ডাকার ও স্থিতিস্থাপক নিরেট নটোকর্ড থাকে। উন্নত প্রাণীতে পূর্ণাঙ্গ অবস্থায় এটি মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত হয়। ২. নটোকর্ডের ঠিক উপরে লম্ব অক্ষ বরাবর ফাঁপা নলাকার, স্নায়ুরজ্জু বা নার্ভকর্ড থাকে। মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে নার্ভকর্ডটি পরিবর্তিত হয়ে সম্মুখ প্রান্তে মস্তিষ্ক ও পশ্চাতে সুষুম্নাকাণ্ড গঠন করে। ৩. জীবনের যে কোনো দশায় বা আজীবন কর্ডেট গলবিলের দুপাশে কয়েক জোড়া ফুলকারন্দ্র থাকে। (উন্নত কর্ডেটে ফুলকারন্দ্রের বিলোপ ঘটে)। ৪. গলবিলের নিচে এন্ডোস্টাইলি নামে একটি অঙ্গ থাকে যা পরে থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হয়। ৫. কর্ডেটে হৃৎপিণ্ড অঙ্কীয় দেশে অবস্থান করে।
HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত প্রাণীর যে পর্বের অধীন তার শনাক্তকারী বৈশিষ্ট্য ল…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর