উদ্দীপকের শেষোক্ত প্রাণীটি অন্যান্য প্রাণী অপেক্ষা উন্নত-ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত শেষোক্ত প্রাণীটি হলো ইলিশ মাছ যা মেরুদণ্ডী প্রাণী বা কর্ডাটা পর্বের অন্তর্গত এবং অপর তিনটি প্রাণী ফিতাকৃমি, গোলকৃমি ও চিংড়ি মাছ যারা অমেরুদণ্ডী প্রাণী বা নন কর্ডাটার অন্তর্গত। শেষোক্ত প্রাণীটি অপর তিনটি প্রাণী অপেক্ষা উন্নত নিচে তা ব্যাখ্যা করা হলো- ১. ইলিশ মাছের জীবনের যে কোনো দশায় পৃষ্ঠ মধ্যরেখা বরাবর নটোকর্ড থাকে এবং পরবর্তীতে নটোকর্ডটি পরিবর্তিত হয়ে মেরুদণ্ডে পরিণত হয়। তাই এটি মেরুদণ্ডী প্রাণী। অপরদিকে ফিতাকৃমি, গোলকৃমি ও চিংড়ি মাছের জীবনে কখনোই নটোকর্ড থাকে না যে কারণে এরা নন-কর্ডাটার অন্তগর্ত। ২. কর্ডেটদের জীবনের যেকোনো দশায় বা আজীবন গলবিলের দু'পাশে ফুলকা রন্দ্র অবস্থান করে। অপরদিকে নন কর্ডাটাদের ফুলকা থাকলেও জীবনের কোনো অবস্থাতে ফুলকারন্দ্র থাকে না। ৩. নটোকর্ডের উপরে ফাঁপা, নলাকার সূত্রবিশিষ্ট স্নায়ুরজ্জু বিদ্যমান যা পরবর্তীতে মস্তিষ্ক ও সুষুম্মাকাণ্ডে পরিণত হয়। অপরদিকে নন-কর্ডাটাদের স্নায়ুরজ্জু নিরেট দেহের অঙ্কীয় দেশে অবস্থিত। ৪. কর্ডাটাদের জীবনের প্রারম্ভে বা আজীবন লেজ থাকে। অপরদিকে নন-কর্ডাটাদের প্রকৃত লেজ থাকে না। ৫. কর্ডাটাদের হৃদযন্ত্র থাকে এবং পৌষ্টিকনালির অঙ্কীয়দেশে অবস্থান করে। অপরদিকে নন-কর্ডাটাদের হৃদযন্ত্র নাও থাকতে পারে, থাকলে পৌষ্টিকনালির পৃষ্ঠদেশে উপস্থিত। এরূপ সুবিধাজনক উন্নত গঠন বৈশিষ্ট্য থাকার কারণে কর্ডাটা পর্বের ***প্রাণীরা অমেরুদণ্ডী প্রাণীদের উপর আধিপত্য বিস্তার করে। উপরোক্ত বৈশিষ্ট্যগুলো পর্যবেক্ষণ করলে দেখা যায় শেষোক্ত প্রাণী ইলিশ মাছ (মেরুদণ্ডী), অন্যান্য প্রাণী (অমেরুদণ্ডী) ফিতাকৃমি, গোলকৃমি ও চিংড়ি মাছ থেকে উন্নত ধরনের।
HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · সৃজনশীল
উদ্দীপকের শেষোক্ত প্রাণীটি অন্যান্য প্রাণী অপেক্ষা উন্নত-ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর