শেষোক্ত উক্তিটির প্রেক্ষিতে প্রাণিজগতের দুটি দলে ভাগ করা হয়েছে- বক্তব্যটির তুলনামূলক বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত বিজ্ঞানী Hickman প্রাণিজগতের ৩৩টি পর্বের উল্লেখ করেছেন তার 'মধ্যে মধ্যে ৯টি পর্ব হলো প্রধান। । এর মধ্যে নিরেট, স্থিতিস্থাপক ও দণ্ডাকার গঠন এর উপর ভিত্তি করে পর্বগুলোকে দুটি দলে ভাগ করা হয়েছে। যথা ননকর্ডাটা ও কর্ডাটা। নিচে কর্ডাটা ও নন-কর্ডাটার তুলনামূলক বিশ্লেষণ করা হলো- ১. Chordates দের নটোকর্ড থাকে, কিন্তু Non-Chordates-এদের নটোকর্ড থাকে না। ২. কোনো কোনো Chordates-দের নটোকর্ড মেরুদণ্ডে এবং স্নায়ুরজ্জু সুষুম্নাকাণ্ডে পরিণত হয়, Non-Chordate-এ এরূপ হয় না। ৩. Chordate এর গলবিলীয় ফুলকারন্দ্র ও এন্ডোস্টাইল থাকে কিন্তু Non-Chordates দের থাকে না। 8. Chordates-দের রক্ত সংবহনতন্ত্র উন্নত ধরনের, কিন্তু Non-Chordates-দের রক্ত সংবহনতন্ত্র থাকলেও অনুন্নত ধরনের। ৫. Chordates-দের হৃৎপিণ্ড উন্নত ধরনের এবং অঙ্কীয়দেশে অবস্থান করে, অন্যদিকে Non-Chordates-দের হৃৎপিণ্ড থাকলেও তা পৃষ্ঠদেশে অবস্থান করে এবং অনুন্নত প্রকৃতির। ৬. শ্রেণিবিন্যাসের ধারাবাহিকতায় দেখা যায় যে, যে সকল পর্ব নিচের দিকে অবস্থান করে তারা উন্নত ধরনের, আর যে সকল পর্ব উপরের দিকে সে সকল পর্ব অনুন্নত ধরনের।
HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · সৃজনশীল
শেষোক্ত উক্তিটির প্রেক্ষিতে প্রাণিজগতের দুটি দলে ভাগ করা হয়েছে- বক্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর