উদ্দীপকের বক্তব্যের আলোকে প্রধান পর্বগুলোর নাম ও ২টি বৈশিষ্ট্য লেখো।
উত্তর: ১ উদ্দীপকের বক্তব্যের আলোকে প্রধান ৯টি পর্বগুলোর নাম ও ২টি করে বৈশিষ্ট্য নিচে উল্লেখ করা হলো- পর্ব-১: Porifera : বৈশিষ্ট্য: ১. দেহপ্রাচীর অস্টিয়া নামক অসংখ্য ছিদ্রযুক্ত। ২. এদের দেহ বহুকোষী একক হলেও সুগঠিত কলা, অঙ্গ বা তন্ত্র অনুপস্থিত। পর্ব-২: Cnidaria: বৈশিষ্ট্য: ১. এরা দ্বিস্তরী বা ডিপ্লোব্লাস্টিক প্রাণী। ২. দেহের অভ্যন্তরে সিলেন্টেরণ বা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর থাকে। পর্ব-৩: Platyhelminthes: বৈশিষ্ট্য: ১. দেহ দ্বি-পার্শ্বীয় প্রতিসম, সিলোমবিহীন বা অ্যাসিলোমেট। ২. রেচনতন্ত্র শিখাকোষ নিয়ে গঠিত। পর্ব-৪: Nematoda: বৈশিষ্ট্য: ১. দেহ লম্বা, নলাকার, সুতার ন্যায়, দ্বি-পার্শ্বীয় প্রতিসম, অখণ্ডায়িত। ২. দেহ নমনীয় ও ইলাস্টিন নির্মিত অকোষীয় কিউটিকল দ্বারা আবৃত। পর্ব-৫: Mollusca: বৈশিষ্ট্য: ১. দেহ নরম, অখণ্ডায়িত, ত্রিস্তরী, অধিকাংশ দ্বি-পার্শ্বীয় প্রতিসম বা অপ্রতিসম এবং চুনময় গোলক দিয়ে আবৃত থাকে। ২. পৌষ্টিকনালি প্যাঁচানো, কখনো । আকৃতির। পর্ব-৬: Annelida: বৈশিষ্ট্য: ১. চলন অঙ্গ সিটি বা প্যারাপোডিয়া বা চোষক। ২. প্রধান রেচন অঙ্গ নেফ্রিডিয়া যা দেহের প্রতি খণ্ডকে বিদ্যমান। পর্ব-৭: Arthropoda: বৈশিষ্ট্য: ১. দেহ সন্ধিযুক্ত উপাঙ্গবিশিষ্ট, মস্তকে একজোড়া অ্যান্টেনা ও একজোড়া পুঞ্জাক্ষি থাকে। ২. সিলোম সংক্ষিপ্ত, রক্তপূর্ণ হিমোসিল দ্বারা প্রতিস্থাপিত হয়, মালপিজিয়ান নালিকা প্রধান রেচন অঙ্গ। পর্ব-৮: Echinodermata: বৈশিষ্ট্য: ১. পূর্ণাঙ্গ প্রাণী পঞ্চঅরীয় প্রতিসম, কিন্তু লার্ভা দ্বি-পার্শ্বীয় প্রতিসম। ত্রিস্তরী, দেহে প্রকৃত সিলোম উপস্থিত। ২. সকল সদস্যই সামুদ্রিক, একলিঙ্গ প্রাণী, নিষেক বাহ্যিক। পর্ব-৯ Chordata: বৈশিষ্ট্য: ১. ভূণ অবস্থায় অথবা আজীবন পৃষ্ঠ মধ্যরেখা বরাবর নিরেট ও স্থিতিস্থাপক নটোকর্ড থাকে। উন্নত কর্ডাটায় তা মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়। ২. নটোকর্ডের উপরে লম্ব অক্ষ বরাবর একটি ফাঁপা, নলাকায় স্নায়ুরজ্জু বা নার্ভকর্ড থাকে। মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে লার্ভকর্ডটি পরিবর্তিত হয়ে সম্মুখ প্রান্তে মস্তিষ্ক এবং পশ্চাতে সুষুম্মাকান্ড গঠন করে।
HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · সৃজনশীল
উদ্দীপকের বক্তব্যের আলোকে প্রধান পর্বগুলোর নাম ও ২টি বৈশিষ্ট্য লেখো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর