উদ্দীপকের উল্লেখিত শেষোক্ত অঙ্গটির গঠন ও কার্যপদ্ধতি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত শেষোক্ত অঙ্গটি হলো মালপিজিয়ান নালিকা যা ঘাসফড়িং-এর রেচন অঙ্গ। নিচে মালপিজিয়ান নালিকার গঠন ও কার্যপদ্ধতি বিশ্লেষণ করা হলো- গঠন: ১. মালপিজিয়ান নালিকা সূক্ষ্ম সুতার মতো প্রায় ২৫ মি. মি. লম্বা ও প্রায় ১ মি. মি. ব্যাসযুক্ত হলুদ বর্ণের ফাঁপা, নলাকার ও শাখাবিহীন এবং প্রতি ঘাসফড়িং-এ সংখ্যায় প্রায় ১০০টি। ২. এগুলো ঘাসফড়িং-এর পৌষ্টিকনালির মেসেন্টেরন ও প্রোক্টোডিয়ামের সংযোগস্থলে অবস্থান করে। ৩. এগুলোর মুক্তপ্রান্ত বদ্ধ এবং হিমোসিল গহ্বরে হিমোলিম্ফের মধ্যে নিমজ্জিত থাকে। অন্যপ্রান্ত পৌষ্টিক নালির গহ্বরে উন্মুক্ত। ৪. অভ্যন্তরস্থ ফাঁপা গহ্বর; লুমেন-এর অন্তর্গাত্র একস্তরবিশিষ্ট গ্রন্থিময় এপিথেলিয়াল কোষ দ্বারা আবৃত। ৫. নালিকার বাইরের দিকে যোজক কলা ও অনুদৈর্ঘ্য পেশিতন্তু নির্মিত বেসমেন্ট পর্দায় আবৃত থাকে এবং ভেতরের দিকে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ ব্রাশ বর্ডার সৃষ্টি করে। কার্যপদ্ধতি: মালপিজিয়ান নালিকা হলো ঘাসফড়িং-এর রেচন অঙ্গ। নাইট্রোজেনঘটিত বর্জ্যপদার্থ মূলত এমোনিয়া, ইউরেট এবং ইউরিক অ্যাসিড হিসেবে মালপিজিয়ান নালিকাসমূহের গ্রন্থিকোষের মাধ্যমে হিমোলিম্ফ থেকে শোষিত হয়। হিমোলিম্ফের কার্বন ডাইঅক্সাইডও মালপিজিয়ান নালিকা কর্তৃক শোষিত হয়। পরে এসব রেচন পদার্থ মালপিজিয়ান নালিকাসমূহের গহ্বর থেকে পৌষ্টিকনালির গহ্বরে প্রবেশ করে ও এর পরে পায়ুপথে নিষ্কাশিত হয়ে যায়।
HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · সৃজনশীল
উদ্দীপকের উল্লেখিত শেষোক্ত অঙ্গটির গঠন ও কার্যপদ্ধতি বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর