উদ্দীপকের অঙ্গের মাধ্যমে উল্লেখিত প্রক্রিয়াটি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত অঙ্গটি হলো রুই মাছের হৃৎপিণ্ড এবং উল্লেখিত প্রক্রিয়াটি হলো রক্ত সঞ্চালন প্রক্রিয়া। রুই মাছের হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সঞ্চালন প্রক্রিয়াটি নিচে ব্যাখ্যা করা হলো- রুই মাছের হৃৎপিন্ডের বিভিন্ন ছিদ্রপথ কপাটিকা দ্বারা সুরক্ষিত থাকে বলে এদের হৃৎপিন্ডের মধ্য দিয়ে রক্ত কেবল একমুখী প্রবাহে প্রবাহিত হয়। এধরনের রক্ত প্রবাহকে একবর্তনী বা একচক্রী রক্ত প্রবাহ বলে। রুই মাছের হৃৎপিণ্ড কেবল [গণিত] সমৃদ্ধ রক্ত বহন করে বলে একে ভেনাস হার্ট বলে। সকল মাছের হৃৎপিণ্ডই ভেনাস প্রকৃতির। হৃৎপিণ্ড হতে [গণিত] সমৃদ্ধ রক্ত একমুখী প্রবাহে [গণিত] সমৃদ্ধ হওয়ার জন্য ফুলকাতে প্রেরিত হয়। একটি ছন্দোময় তালে হৃৎপিন্ডের বিভিন্ন অংশ নির্দিষ্ট সময় অন্তর সঙ্কোচিত হয়। সর্বেপ্রথম সাইনাস ভেনোসাসে সঙ্কোচন ঘটে। পরে ক্রমে অলিন্দ, নিলয় ও বাল্বাস অ্যাওটাতে সঙ্কোচন সংঘটিত হয়। হৃৎপিন্ডের প্রতিবার সঙ্কোচনকে সিস্টোল বলে। সিস্টোলের পরপরই হৃৎপিণ্ড পূর্বের অবস্থায় ফিরে আসে। একে ডায়াস্টোল বলে। হৃৎপিণ্ডের বিভিন্ন কপাটিকা রক্তের একমুখী প্রবাহ নিশ্চিত করে।
HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকের অঙ্গের মাধ্যমে উল্লেখিত প্রক্রিয়াটি ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
