সমারসল্টিং পদ্ধতি কোন প্রাণীর চলন প্রক্রিয়া?
ক. ব্যাঙ
খ. হাইড্রা
গ. আরশােলা
ঘ. গিনিপিগ
উত্তর: হাইড্রা
ব্যাখ্যা: সমারসল্টিং বা ডিগবাজী (Somersaulting): সমারসল্টিং হলো হাইড্রার সাধারণ ও দ্রুত চলন প্রক্রিয়া। এ প্রক্রিয়ার প্রারম্ভে হাইড্রা তার দেহকে গতিপথের দিকে বাঁকিয়ে কর্ষিকার গ্লুটিন্যান্ট জাতীয় নেমাটোসিস্ট দ্বারা গতিপথকে স্পর্শ করে। পরে কর্ষিকা মুক্ত করে দেহকে সোজা করে দাঁড়ায়, পুনরায় পাদচাকতি অংশ গতিপথের দিকে বাঁকিয়ে পদতল দ্বারা চলন তলকে আঁকড়ে ধরে, এরপর চলন তল থেকে কর্ষিকাসমূহকে বিমুক্ত করে পাদচাকতির উপর ভর করে দাঁড়ায়। এভাবে হাইড্রা দ্রুত চলন সম্পন্ন করে।
HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · MCQ