হেপাটিক সিকা থেকে কী নিঃসৃত হয়?
ক. হরমােন
খ. পাচক রস
গ. HCI SVE
ঘ. লালা
উত্তর: পাচক রস
ব্যাখ্যা: মেসেন্টেরন ও স্টোমোডিয়ামের সংযোগস্থলে ছয় জোড়া ফাঁপা, লম্বা, মোচাকৃতির থলি থাকে যা হেপাটিক সিকা বা গ্যাস্ট্রিক সিকা নামে পরিচিত। হেপাটিক সিকা খাদ্যের সার অংশ শোষণে ও উৎসেচক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মেসেন্টেরন ও হেপাটিক সিকা নিঃসৃত উৎসেচক বা এনজাইমসমূহ যেমন- মলটেজ, অ্যামাইলেজ, লাইপেজ, প্রোটিয়েজ, ইনভারটেজ, ট্রিপটেজ কঠিন খাদ্যবস্তুকে সরল ও তরল খাদ্যরসে পরিণত করে।
HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · MCQ