রুই মাছের আঁইশের বৃদ্ধি কোন সময়ে বেশি হয়?
ক. বর্ষাকালে
খ. শীতকালে
গ. বসন্তকালে
ঘ. শরৎকালে
উত্তর: বসন্তকালে
ব্যাখ্যা: রুইমাছের দেহকান্ড ও লেজ মিউকাসময় সাইক্লয়েড (cycloid) ধরনের (কারণ গোলাকৃতি) আঁইশে আবৃত। আঁইশের এককেন্দ্রিক বৃত্তাকার স্তরে স্তরে অস্থি-উপাদান জমা হওয়ায় আঁইশের উপরিভাগে বৃত্তাকার উঁচু আল ও খাদ সৃষ্টি হয়। স্তরগুলোর কেন্দ্রটি হচ্ছে ফোকাস। উঁচু আলগুলোকে বলে সার্কুলাস (বহু বচনে - সার্কুলি) বা বৃদ্ধি রেখা। এগুলোর সাহায়্যে বাৎসরিক বৃদ্ধির ও বিভিন্ন ঋতুতে বৃদ্ধি সম্মন্ধে প্রকৃত ধারণা পাওয়া যায়। সাধারণত বসন্তকালে ও গ্রীস্ম কালে আঁইশের বৃদ্ধি হয়।
HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · MCQ