ঘাসফড়িং এর শ্বসনতন্ত্র গঠিত-
ক. স্পাইরাকল ও ট্রাকিয়া দিয়ে
খ. ফুসফুস ও ট্রাকিয়া দিয়ে
গ. স্পাইরাকল এবং মালপিজিয়ান নালিকা দিয়ে
ঘ. ট্রাকিয়া ও ফ্যাটবডি দিয়ে
উত্তর: স্পাইরাকল ও ট্রাকিয়া দিয়ে
ব্যাখ্যা: যে তন্ত্রের মাধ্যমে শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হয়, তাকে শ্বসনতন্ত্র বলে। ট্রাকিয়া নামক এক ধরনের শ্বাসনালী ও তাদের শাখা-প্রশাখার সমন্বয়ে ঘাসফড়িং এর শ্বসনতন্ত্র গঠিত। এই তন্ত্রকে তাই ট্রাকিয়ালতন্ত্র বলা হয়। ঘাসফড়িং এর ট্রাকিয়ালতন্ত্র নিম্নলিখিত অংশসমূহ নিয়ে গঠিত। যথাঃ শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল (Spiracle) ও ট্রাকিয়া (Trachea) বা শ্বাসনালি।
HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · MCQ