লম্বা পথ অতিক্রমের জন্য হাইড্রো কোন প্রকারের চলনে অংশ নেয়?
ক. সমারসল্টিং
খ. হেঁচড়ান
গ. লুপিং
ঘ. গ্রাইডিং
উত্তর: লুপিং
ব্যাখ্যা: লুপিং বা হামাগুড়ি (Looping): Hydra লম্বা দূরত্ব অতিক্রম করার জন্য এ পদ্ধতি ব্যবহার করে থাকে। Hydra-এ প্রক্রিয়ায় শুরুতে দেহকে গতিপথের দিকে প্রসারিত করে ও দেহকে বাঁকিয়ে মৌখিক তলকে ভিত্তির কাছাকাছি নিয়ে আসে এবং কর্ষিকার গ্লুটিন্যান্ট নেমোটোসিস্টের সহযোগিতায় ভিত্তিকে আটকে ধরে। পরবর্তীতে পদতলকে বিমুক্ত করে মুখের সন্বিকটে স্থাপন করে এবং কর্ষিকা বিযুক্ত করে সোজা হয়ে দাঁড়ায়। এভাবে হাইড্রা এ পদ্ধতির পুনরাবৃত্তি করে স্থান ত্যাগ করে।
HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · MCQ