পিউপা দশা দেখা যায়
ক. কেঁচোয়
খ. অ্যামিবাতে
গ. আরশােলায়
ঘ. প্রজাপতিতে
উত্তর: প্রজাপতিতে
ব্যাখ্যা: প্রায় সব ধরনের কীটপতঙ্গ এদের জীবনচক্রে ৩ বা ৪টি ধাপ অতিক্রম করে। প্রজাপতি তার জীবদ্দশায় ৪টি ধাপ সম্পন্ন করে। প্রথমে স্ত্রী প্রজাপতি ডিম দেয়, এরপর ডিম থেকে লার্ভা, লার্ভা থেকে পিউপা এবং পিউপা থেকে পূর্ণাঙ্গ প্রজাপতিতে পরিণত হয়। ঘাসফড়িং জাতীয় পতঙ্গ জীবনে ডিম, নিম্ফ ও পূর্ণাঙ্গ এ ৩টি ধাপ সম্পন্ন করে। কীটপতঙ্গের জীবনচক্রের এ ধরনের পরিবর্তনকে বলা হয় রূপান্তর।
HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · MCQ