প্রতীপ রূপান্তর বলতে কী বোঝ?
উত্তর: ইউরোকর্ডাটা উপপর্বের প্রাণীদের ক্ষেত্রে উন্নত বৈশিষ্ট্যসম্পন্ন লাভা দশা থেকে অনুন্নত বৈশিষ্ট্যসম্পন্ন পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হওয়ার প্রক্রিয়াকে প্রতীপ রূপান্তর (retrogressive metamorphosis) বলা হয়। এদের লার্ভা দশায় নটোকর্ড, নার্ভকর্ড ও লেজ থাকলেও পূর্ণাঙ্গ অবস্থায় এগুলো বিলুপ্ত হয়ে যায়। লার্ভা দশাটি মুক্ত সাঁতারু হলেও রূপান্তরের পর পূর্ণাঙ্গ প্রাণীটি নিশ্চল বা স্থবির হয়ে পড়ে। এভাবেই একটি উন্নত ও জটিল গঠন থেকে সরল গঠনের প্রাণীতে রূপান্তর ঘটে।
HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · সৃজনশীল
প্রতীপ রূপান্তর বলতে কী বোঝ?
উত্তর
