উদ্দীপকের প্রাণীটি কীভাবে শ্বসন কাজ সম্পন্ন করে?
উত্তর: উদ্দীপকের চিত্রের প্রাণীটি অর্থাৎ রুই মাছ শ্বসন প্রক্রিয়ায় পানিতে তার দেহের গ্যাসীয় উপাদানের বিনিময় ঘটায়। রুই মাছ দুই ধাপে শ্বসন কাজ সম্পন্ন করে। এক্ষেত্রে ফুলকা প্রকোষ্ঠ চোষণ পাম্প হিসেবে কাজ করে। নিচে তা বর্ণনা করা হলো- রুই মাছের কানকো দুইটি যখন উত্তোলিত হয় তখন ফুলকা প্রকোষ্ঠের মুখ ব্রাঙ্কিওস্টেগাল ঝিল্লি দিয়ে বন্ধ হয়ে যায়। এতে গলবিলে একটি চোষণ-বলের সৃষ্টি হয়। ফলে মুখছিদ্র রক্ষাকারী মৌখিক কপাটিকা খুলে যায় এবং পানি মুখের ভেতর দিয়ে মুখগহ্বরে প্রবেশ করে। কানকো যখন পেশি সংকোচনের ফলে নেমে আসে তখন গলবিল ও মুখগহ্বরের চাপ বেড়ে যায়। সাথে সাথেই মৌখিক কপাটিকা মুখছিদ্রকে বন্ধ করে দেয় এবং ফুলকা-প্রকোষ্ঠের ছিদ্র উন্মুক্ত হয়। পানি তখন এ ছিদ্রপথেই বেরিয়ে যায়। মুখ ও গলবিলের ভেতর দিয়ে অতিক্রমের সময় স্রোতপ্রবাহ নিচে অবস্থিত ফুলকাগুলোকে ভিজিয়ে দেয়। এ প্রক্রিয়ায় অন্তর্বাহী ফুলকা ধমনি CO₂ সমৃদ্ধ রক্ত, বয়ে এনে ফুলকা সূত্রকের কৈশিক জালকে ছেড়ে দেয়। এ সময় শ্বাস গ্রহণকালে নেওয়া O₂ সমৃদ্ধ পানি ফুলকা সূত্রকের উপর দিয়ে বয়ে গেলে ব্যাপন প্রক্রিয়ায় গ্যাসীয় বিনিময় ঘটে। রক্ত পানিতে CO₂ ত্যাগ করে ও পানি থেকে O₂ গ্রহণ করে। O₂ সমৃদ্ধ রক্ত তখন বহিঃফুলকা ধমনির সাহায্যে গৃহীত হয় এবং সারা দেহে ছড়িয়ে পড়ে। এভাবে রুই মাছ পানিতে তার শ্বসন কাজ সম্পন্ন করে থাকে।
HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকের প্রাণীটি কীভাবে শ্বসন কাজ সম্পন্ন করে?
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর
