উদ্দীপকের অঙ্গটির গঠন ও কাজ বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে শিক্ষকের আলোচিত অঙ্গটি হলো রুই মাছের পটকা বা বায়ুথলি। নিচে এর গঠন ও কাজ বর্ণনা করা হলো- গঠন: বায়ুথলি পাতলা প্রাচীর পর্দা বিশিষ্ট একটি থলি। এটি মাছের দেহের ভেতরে পাকস্থলির নিচে ও মেরুদণ্ডের উপরে অবস্থিত। এটি একটি আড়াআড়ি ভাঁজ দিয়ে সম্মুখস্থ ছোট ও পেছনের বড় প্রকোষ্ঠে বিভক্ত। সামনের প্রকোষ্ঠটি নিউমেটিক নালি দ্বারা অন্ননালির পৃষ্ঠীয় অংশের সাথে যুক্ত থাকে। নিউমেটিক নালি দ্বারা অন্ননালির সাথে সংযুক্ত বায়ুথলিকে ফাইসোসটোমাস ধরনের বায়ুথলি বলে। আবার সংযুক্তিবিহীন বায়ুথলিগুলো হলো ফাইসোক্লিটাস ধরনের। মাছের বায়ুথলি রক্ত হতে শোষণ করা নানা ধরনের গ্যাস দ্বারা পূর্ণ থাকে। কাজ: বায়ুথলি প্লবতা রক্ষাকারী অঙ্গ হিসেবে কাজ করে। শব্দ সৃষ্টি করতে সহায়ক ভূমিকা পালন করে। পানিতে দ্রবীভূত ০₂-এর ঘাটতি দেখা দিলে বায়ুথলিতে বিদ্যমান গ্যাস সে ঘাটতি পূরণ করে মাছের শ্বসন কাজে সহায়তা করে। এটি মাছের আপেক্ষিক গুরুত্ব নিয়ন্ত্রণ করে পানির নিচে বিভিন্ন গভীরতায় মাছকে স্থির রাখতে সহায়তা করে। বায়ুথলির এক অংশের গ্যাস অন্য অংশে স্থানান্তর করার মাধ্যমে মাছ পানিতে দেহের মাধ্যাকর্ষণ কেন্দ্র রক্ষা করে।
HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকের অঙ্গটির গঠন ও কাজ বর্ণনা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
