সিলোম ও সিলেন্টেরনের মধ্যে পার্থক্য লেখো।
উত্তর: সিলোম ও সিলেন্টেরন এর মাঝে বৈশিষ্ট্যগত ও গঠনগত দিক দিয়ে অনেক পার্থক্য রয়েছে। সিলোম হলো ত্রিস্তরী প্রাণীর দেহপ্রাচীর ও পৌষ্টিকনালির মধ্যবর্তী ফাঁকা অঞ্চল; পক্ষান্তরে সিলেন্টেরন হলো প্রাণীর দেহাভ্যন্তরের গহ্বর। সিলোমের উৎপত্তি সিলোমিক পাউচ থেকে হলেও সিলেন্টেরন হলো আর্কেন্টেরনের রূপান্তর। সিলোমে সিলোমরস থাকে কিন্তু সিলেন্টেরনে খাদ্য ও পানি থাকে। সিলোম পৌষ্টিকনালির কাজ না করলেও সিলেন্টেরন একইসাথে দেহগহ্বর ও পৌষ্টিকনালির কাজ করে।
HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · সৃজনশীল
সিলোম ও সিলেন্টেরনের মধ্যে পার্থক্য লেখো।
উত্তর
