উদ্দীপকের প্রাণীটির শিরাতন্ত্র বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রাণীটি হলো রুই মাছ। রুই মাছের শিরাতন্ত্রকে সিস্টেমিক শিরাতন্ত্র ও পোর্টাল শিরাতন্ত্র এই দুই ভাগে ভাগ করা হয়। নিচে রুইমাছের শিরাতন্ত্র বর্ণনা করা হলো- যেসব শিরার মাধ্যমে দেহের বিভিন্ন অঙ্গ বা তন্ত্র থেকে রক্ত সরাসরি হৃৎপিন্ডে ফিরে আসে তাদেরকে বলা হয় সিস্টেমিক শিরা। সিস্টেমিক শিরার সমন্বয়ে গঠিত হয় সিস্টেমিক শিরাতন্ত্র। একজোড়া সম্মুখ কার্ডিনাল শিরা, একজোড়া জুগুলার শিরা ও একজোড়া পশ্চাৎ কার্ডিনাল শিরা নিয়ে রুই মাছের সিস্টেমিক শিরাতন্ত্রের প্রধান অংশ গঠিত। আবার কৈশিক নালিকা হতে উৎপন্ন হয়ে অক্সিজেনবিহীন রক্ত নিয়ে হৃৎপিণ্ডে যাবার পথে যেসব শিরা অন্য কোনো অঙ্গে প্রবেশ করে পুনরায় কৈশিক নালিতে পরিণত হয় তাদেরকে বলা হয় পোর্টাল শিরা। এই পোর্টাল শিরাসমূহের সমন্বয়ে পোর্টাল শিরাতন্ত্র গঠিত হয়। রুই মাছের ক্ষেত্রে যকৃত পোর্টাল ও বৃক্কীয় পোর্টাল শিরাতন্ত্র বর্তমান। যকৃত পোর্টাল শিরা পরিপাকতন্ত্র হতে রক্ত সংগ্রহ করে যকৃতে নিয়ে আসে। যকৃত হতে সেই রক্ত হেপাটিক শিরার মাধ্যমে সাইনাস ভেনোসাসে পৌঁছায়।
HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকের প্রাণীটির শিরাতন্ত্র বর্ণনা করো।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর
