উদ্দীপকের 'M [গণিত] চিহ্নিত অঙ্গটির বিভিন্ন অংশের গঠন বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকের 'M [গণিত] নির্দেশিত অঙ্গটি হলো ওমাটিডিয়াম। ঘাসফড়িং এর দর্শন অঙ্গ পুঞ্জাক্ষির গঠনগত ও কার্যগত একককে বলা হয় ওমাটিডিয়াম। নিচে ওমাটিডিয়ামের বিভিন্ন অংশের গঠন বর্ণনা করা হলো- ওমাটিডিয়ামের কর্নিয়া হলো ষড়ভুজাকৃতির উত্তল কিউটিকল নির্মিত আবরণ। প্রতিটি কর্নিয়ার নিচে একজোড়া কর্নিয়াজেন কোষ থাকে। কর্নিয়াজেন কোষের নিচের চারটি লম্বাকৃতি ও বৃত্তাকারে পরস্পরের সাথে সংযুক্ত কোষগুলোই হলো ক্রিস্টালাইন কোন কোষ। ক্রিস্টালাইন কোন হলো ক্রিস্টালাইন কোন কোষ দ্বারা পরিবেষ্টিত একটি শক্ত স্বচ্ছ আন্তঃকোষীয় গঠন। সাধারণত, দুটি প্রাথমিক রঞ্জক কোষ দিয়ে ক্রিস্টালাইন কোনটি ঘেরা থাকে। আটটি দর্শনকোষ নিয়ে গঠিত রেটিনুলা হলো ওমাটিডিয়ামের ভিত্তি অংশ। র্যাবডোম হলো রেটিনুলার কোষসমূহের কেন্দ্রে অবস্থিত একটি অক্ষীয় দণ্ডাকার গঠন। রেটিনুলার আবরণী কোষ হলো আইরিশ আবরণী পর্দার প্রলম্বিত অংশবিশেষ যা ওমাটিডিয়ামগুলোকে পৃথক করে রাখে। ওমাটিডিয়ামগুলো একত্রিতভাবে গুচ্ছাকারে একটি ভিত্তি পর্দার উপরে অবস্থান করে। প্রতিটি ওমাটিডিয়ামের নিচ প্রান্তে ভিত্তি পর্দা ভেদ করে এক গুচ্ছ দর্শন স্নায়ুতন্তু অবস্থিত।
HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকের 'M চিহ্নিত অঙ্গটির বিভিন্ন অংশের গঠন বর্ণনা করো।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর
