উদ্দীপকে উল্লেখিত প্রাণীটির বিভিন্ন প্রকার পাখনার নাম, কাজ ও রশ্মি সংখ্যা লেখো।
উত্তর: এই উদ্দীপকে উল্লেখিত প্রাণিটি হলো রুইমাছ। নিচে প্রাণীটির বিভিন্ন প্রকার পাখনার নাম, কাজ ও রশ্মির সংখ্যা দেওয়া হলো-রুইমাছের চলন অঙ্গ হিসেবে মোট ৫ ধরনের পাখনা থাকে। এদের গঠন ও কাজ নিচে আলোচনা করা হলো- বক্ষ-পাখনা : এটি একজোড়া জোড় পাখনা যা কানকোর ঠিক পেছনে দেহের অগ্রভাগে অবস্থিত। প্রতিটি পাখনায় ১৬ ১৭টি পাখনা-রশ্মি থাকে। এই পাখনা মাছকে পানির গভীর থেকে ওপরের দিকে উঠতে সাহায্য করে। শ্রোণি-পাখনা: এটিও একজোড়া জোড় পাখনা যা বক্ষ-পাখনার সামান্য পেছনে ও পেটের দিকে অবস্থিত। এই পাখনা মাছকে উপরে-নিচে চলতে এবং দ্রুত ঘুরতে ও থামতে সহায়তা করে। পৃষ্ঠ-পাখনা: এটি একটি অযুগ্ম বা বেজোড় পাখনা যা দেহের মধ্য বরাবর পেছনে অবস্থিত। এতে ১৪- ১৬টি পাখনা-রশ্মি থাকে। এই পাখনা মাছকে সাঁতারের সময় উল্টে যাওয়া থেকে রক্ষা করে এবং সোজা হয়ে চলতে সাহায্য করে। পায়ু-পাখনা: এটি লেজের শুরুতে অঙ্কীয় দেশে অবস্থিত একটি বেজোড় পাখনা। এতে ৭টি পাখনা-রশ্মি থাকে। এটি সাঁতারের সময় মাছের শরীরের ভারসাম্য বজায় রেখে স্থিতিশীলতা দান করে। পুচ্ছ-পাখনা: এটি লেজের শেষ প্রান্তে অবস্থিত এবং রুই মাছের প্রধান চলন অঙ্গ হিসেবে কাজ করে। এতে ১৯টি পাখনা-রশ্মি থাকে। এটি হালের মতো কাজ করে মাছকে সামনের দিকে এগিয়ে যেতে এবং দিক পরিবর্তনে সাহায্য করে।
HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত প্রাণীটির বিভিন্ন প্রকার পাখনার নাম, কাজ ও রশ্মি …
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর
