Hydra-র সিলেন্টেরনকে পরিপাক সংবহন গহ্বর বলা হয় কেন?
উত্তর: Hydra-র দেহের কেন্দ্রস্থলে অন্তঃত্বকের কোষ দ্বারা পরিবেষ্টিত অনেকটা নলাকার গহ্বরকে সিলেন্টেরন বলে। Hydra এর সিলেন্টেরনকে পরিপাক সংবহন গহ্বর বলা হয়। কারণ- এই গহ্বর খাদ্য পরিপাকসহ শ্বসন, রেচন, খাদ্যসার পরিবহন, বর্জ্য পদার্থ নিষ্কাশন প্রভৃতি শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপে অংশগ্রহণ করে। সিলেন্টেরনে গৃহীত খাদ্যবস্তু ফ্লাজেলাযুক্ত ও ক্ষণপদ যুক্ত পুষ্টি কোষগুলোর সহায়তায় বহিঃকোষীয় ও অন্তঃকোষীয় পরিপাক সম্পন্ন হয়। এই কোষগুলোর ফ্লাজেলা সঞ্চালনের ফলে পানির আবর্তনের সঙ্গে অপাচ্য খাদ্যাংশ এবং বিপাক ক্রিয়ার ফলে উৎপন্ন বিভিন্ন বর্জ্য পদার্থসমূহ মুখছিদ্রের মাধ্যমে দেহের বাইরে নিষ্কাশিত হয়। এ কারণে সিলেন্টেরনকে পরিপাক সংবহন গহ্বর বা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বলে।
HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · সৃজনশীল
Hydra-র সিলেন্টেরনকে পরিপাক সংবহন গহ্বর বলা হয় কেন?
উত্তর
