উদ্দীপকের প্রাণীটির যথাযথ সংরক্ষণের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান রাখা যায়- বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত প্রাণীটি হলো রুই মাছ। এই মূল্যবান সম্পদ রক্ষায় জন্য অবশ্যই আমাদেরকে সঠিক ও সময় উপযোগী পদক্ষেপ নিয়ে এগিয়ে আসতে হবে। রুই মাছকে সঠিকভাবে সংরক্ষণ করতে পারলে জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে পারে। নিচে তা বিশ্লেষণ করা হলো- ১. প্রজনন ক্ষেত্র সংরক্ষণ নদ-নদীগুলোকে নির্দিষ্ট করে মৎস্য অভয়াশ্রম তৈরি করে মাছের প্রজননের সুযোগ করে দিতে হবে। ২. মা মাছ ধরা বন্ধ করা: ডিমওয়ালা মাছ ধরা নিষিদ্ধ করতে হবে। ৩. কলকারখানার বর্জ্য: বর্জ্য যাতে নদীর পানিতে না মিশতে পারে সেই পদক্ষেপ গ্রহণ করতে হবে। ৪. সেচ নিয়ন্ত্রণ: সেচ নিয়ন্ত্রণ করতে হবে যাতে জলাশয় শুকিয়ে না যায়। ৫. বাজার নিয়ন্ত্রণ: ৯ ইঞ্চির নিচে রুইমাছ যাতে বাজারে বিক্রি না হয় তা লক্ষ রাখতে হবে। ৬. নদীর নাব্যতা বৃদ্ধি: নাব্যতা বৃদ্ধির মাধ্যমে সব ঋতুতে পানি প্রবাহ ঠিক রাখতে হবে। ৭. জনসচেতনতা সৃষ্টি: সেমিনার, সভা, সিস্ফুজিয়াম, ইলেকট্রনিক মিডিয়া, পেপার পত্রিকার মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। যাতে রুইমাছ বিলুপ্ত হয়ে না যায়। ৮. মৎস্য আইন: মৎস্য আইনের মাধ্যমে অপরাধীদের বিচার করতে হবে। ৯. হালদা নদী সংরক্ষণ হালদা নদী সংরক্ষণের মাধ্যমেও রুই মাছ সংরক্ষণ করা যাবে।
HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকের প্রাণীটির যথাযথ সংরক্ষণের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
বায়ুথলির বাইরের দিক ঘনসন্নিবিষ্ট রক্তজালক সমৃদ্ধ। এর প্রাচীর দুটি স্তর দিয়ে গঠিত। বাইরের যোজক কলা দ্বারা গঠিত স্তর- টিউনিক এক্সটার্না এবং ভেতরের মসৃণ পেশি নির্মিত স্তর টিউনিকা ইন্টারনা। বায়ুথলির সম্মুখ প্রকোষ্ঠের অন্তঃপ্রাচীরের এপিথেলিয়াম সংলগ্ন একটি করে লাল বর্ণের গ্যাস গ্রন্থি থাকে। এর নাম রিটি মিরাবিলি। সামনের প্রকোষ্ঠের এ গ্রন্থি থেকে গ্যাস দ্বারা বায়ুথলি পূর্ণ হয়। কিন্তু পেছনের প্রকোষ্ঠে বিদ্যমান এ গ্রন্থি গ্যাস শোষণ করে। বায়ুথলির গ্যাসে বিভিন্ন উপাদান থাকতে পারে। বায়ুথলিতে বিদ্যমান গ্যাসের অধিকাংশই অক্সিজেন । এতে সামান্য পরিমাণ নাইট্রোজেন এবং কার্বন ডাইঅক্সাইড থাকে। রুই মাছের বায়ুথলি ঘনিষ্ঠভাবে অন্তঃকর্ণের সাথে যুক্ত। ভেবেরিয়ান অস্থিমালা নামক একসারি ক্ষুদ্র অস্থি দ্বারা এ সংযোগ স্থাপিত হয়।উত্তর
