উদ্দীপক বাক্যে উল্লেখিত 'বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন দেহাবরণ'- চিত্রসহ ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপক অনুসারে রুই মাছের দেহাবরণ 'বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন', যা মূলত সাইক্লয়েড আঁইশ দ্বারা গঠিত। নিচে এই আঁইশের গঠন ও বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হলো- রুই মাছের আঁইশ হচ্ছে সাইক্লয়েড জাতীয় আঁইশ। এর গঠন হচ্ছে পাতলা অস্থিময়। আঁইশ মাছের দেহকে ঢেকে রাখে। এটি চকচকে রূপালি গোলাকার অথবা ডিম্বাকার। আঁইশগুলো ত্বকের ডার্মাল স্তর হতে সৃষ্টি হয়। আঁইশ রাসায়নিকভাবে চুন ও কোলাজেন তন্তু দ্বারা গঠিত। আঁইশের কেন্দ্রে একটি স্বচ্ছ ক্ষুদ্র অংশ থাকে একে ফোকাস বা নিউক্লিয়াস বলে। ফোকাসের চারদিকে বৃত্তাকারে সজ্জিত কতকগুলো আল-সদৃশ রেখা থাকে এগুলো সারকুলি বা বৃদ্ধি রেখা। সারকুলির সাহায্যে মাছের বয়স নির্ণয় করা যায়। আঁইশের আল-বিহীন অঞ্চলকে বলা হয় রেডিই। আঁইশের অগ্র, পশ্চাৎ ও পার্শ্বক্ষেত্র রয়েছে। আঁইশের সম্মুখভাগ তত্ত্বময় যোজক টিস্যু নির্মিত এবং ডার্মিসের পকেটে প্রবিষ্ট থাকে। আঁইশগুলো পরস্পরকে আংশিক ঢেকে লম্বালম্বি ও কোনাকুনি সারিতে বিন্যস্ত থাকে। আঁইশগুলো সবসময় মিউকাসের পাতলা পিচ্ছিল আস্তরণে আবৃত থাকে। [চিত্র]
HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · সৃজনশীল
উদ্দীপক বাক্যে উল্লেখিত 'বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন দেহাবরণ'- চিত্রসহ ব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর

উত্তর
