নিম্নের কোনটি Hydra-তে নিডোব্লাস্ট বহন করে না?
ক. কর্ষিকা
খ. হাইপোস্টোম
গ. এপিডার্মিস
ঘ. পাদ চাকতি
উত্তর: পাদ চাকতি
ব্যাখ্যা: নিডোসাইট এর বৈশিষ্ট্য - ১। হাইড্রার পদতল ছাড়া বহিঃত্বকের সর্বত্র বিশেষ করে কর্ষিকার পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে এগুলো অবস্থান করে। ২। নিডোসাইট গোল, ডিম্বাকার বা পেয়ালাকার, দ্বৈত আবরণবেষ্টিত বড় কোষ। ৩। দেহের নিচের দিকে এরা নিউক্লিয়াস বহন করে। ৪। নিডোসাইটের মুক্তপ্রান্তে ক্ষুদ্র, দৃঢ় ও সংবেদী নিডোসিল নামক একটি কোষ থাকে।
HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · MCQ