প্রকৃত সিলােম কোন প্রাণীতে দেখা যায়?
ক. প্রােটোজোয়া
খ. নেমাটোডা
গ. অ্যানিলিডা
ঘ. পরিফেরা
উত্তর: অ্যানিলিডা
ব্যাখ্যা: প্রকৃত সিলোম বিশিষ্ট প্রাণীদেরকে ইউসিলোমেটস (eucoelomates) (একবচনে- ইউসিলোমেট (eucoelomate)) বলে। ইউসিলোমেটস প্রাণীদের দলটির নাম ইউসিলোমাটা (eucoelomata)। ইউসিলোমেটস এর উদাহরণ: মোলাস্কা (Mollusca), অ্যানিলিডা (Annelida), আর্থ্রোপোডা (Arthropoda), একাইনোডার্মাটা (Echinodermata), কর্ডাটা (Chordata) ইত্যাদি পর্বের প্রাণীদের প্রকৃত সিলোম তথা প্রকৃত দেহগহ্বর দেখতে পাওয়া যায় অর্থাৎ এরা ইউসিলোমেটস।
HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · MCQ