কোন ধমনি রুই মাছের দেহ প্রাচীরে রক্ত সরবরাহ করে?
ক. প্যারাইটাল
খ. সিলিয়াকো-মেসেন্টারিক
গ. সাবক্ল্যাভিয়ান
ঘ. ইলিয়াক
উত্তর: প্যারাইটাল
ব্যাখ্যা: ডর্সাল অ্যাওর্টা মেরুদণ্ডের নিচে মধ্যরেখা বরাবর লেজ পর্যন্ত প্রসারিত। যাত্রাপথে এটি যে সব প্রধান নালিকা সৃষ্টি করে তারা হলো- ১. সাবক্ল্যাভিয়ান→ বক্ষপাখনা ও বক্ষচক্রের দিকে বিস্তৃত হয়। ২. সিলিয়াকো-মেসেন্টারিক→ পাকস্থলী, অন্ত্র, যকৃত, অগ্ন্যাশয়, মলাশয় ইত্যাদি অন্ত্ৰীয় অঙ্গাদিতে। ৩. প্যারাইটাল→ দেহ প্রাচীরে । ৪. রেনাল→ বৃক্কে। ৫. ইলিয়াক→ শ্রেণি পাখনায়। ৬. কডাল→ পুচ্ছে।
HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · MCQ