বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসের গুরুত্ব ব্যাখ্যা কর।
উত্তর: বায়ুমণ্ডলের উপাদানের মধ্যে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি প্রায় ৭৮.০৮%। এর গুরুত্ব নিম্নরূপ: নাইট্রোজেনের পরিমাণ অন্যান্য গ্যাসের তুলনায় বেশি হলেও এটি নিষ্ক্রিয় গ্যাস হিসেবে বায়ুমণ্ডলে অবস্থান করে। এ গ্যাস জীবের প্রোটিনজাতীয় খাদ্য প্রস্তুতে সাহায্য করে। আবার কোনো কোনো ব্যাকটেরিয়া বায়ু থেকে নাইট্রোজেন সংগ্রহ করে এবং এ নাইট্রোজেন উদ্ভিদের বিশেষ কাজে লাগে। বৃষ্টির মাধ্যমে নাইট্রোজেন মাটিতে মিশে মাটির উর্বরতা বৃদ্ধি করে।
HSC Geography 1st Paper Chapter 6 : জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 6 : জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন · সৃজনশীল
বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসের গুরুত্ব ব্যাখ্যা কর।
উত্তর
