উদ্দীপকে চিহ্নিত 'ক' অঞ্চলের জলবায়ুর অবস্থান ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের চিহ্নিত 'ক' অঞ্চলটি মূলত নিরক্ষীয় জলবায়ু অঞ্চলকে নির্দেশ করছে। নিরক্ষীয় জলবায়ু অবস্থান ব্যাখ্যা করা হলো- নিরক্ষরেখার উভয়পার্শ্বে ৫০ থেকে ১০০ উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে যে জলবায়ু পরিলক্ষিত হয়, তাকে নিরক্ষীয় জলবায়ু বলে। কিন্তু ঋতুভেদে কোনো কোনো স্থানে এ জলবায়ু অঞ্চলের বিস্তৃতি সামান্য উত্তর-দক্ষিণে সরে যায়। দক্ষিণ আমেরিকার আমাজান নদীর অববাহিকা, আফ্রিকার কঙ্গো অববাহিকা, পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জ এবং ফিলিপাইনের দক্ষিণাঞ্চল হলো এ জলবায়ুর আওতাভুক্ত প্রধান অঞ্চলসমূহ। নিরক্ষীয় নিম্নচাপ বলয় এবং আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল (ITCZ) দ্বারা এ অঞ্চলের জলবায়ু প্রভাবিত হয়ে থাকে। নিরক্ষীয় জলবায়ুর আওতাভুক্ত অঞ্চলগুলো হলো দক্ষিণ আমেরিকার আমাজান নদীর অববাহিকা, ব্রাজিলের উত্তরাংশের বিস্তীর্ণ অঞ্চল, গায়ানা ও সুরিনামের উপকূলভাগ, ভেনেজুয়েলার অংশবিশেষ ও কলম্বিয়ার দক্ষিণাংশ, পেরুর উত্তরাংশ, ইকুয়েডর, আফ্রিকার কঙ্গো নদীর অববাহিকা, উগান্ডা, কেনিয়া, গিনি উপকূল, সিঙ্গাপুর, পাপুয়া নিউগিনি, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন দ্বীপপুঞ্জ ও শ্রীলঙ্কা।
HSC Geography 1st Paper Chapter 6 : জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 6 : জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন · সৃজনশীল
উদ্দীপকে চিহ্নিত 'ক' অঞ্চলের জলবায়ুর অবস্থান ব্যাখ্যা কর।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর
