বৈশাখ মাস অন্তর্ভুক্ত ঋতুটির বৈশিষ্ট্য বাখ্যা কর।
উত্তর: বৈশাখ মাস গ্রীষ্ম ঋতুর অন্তর্ভুক্ত। এই ঋতুর প্রধান বৈশিষ্ট্য হলো অত্যধিক তাপমাত্রা এবং বায়ুর নিম্নচাপ। এ সময় সূর্য উত্তর গোলার্ধের কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয় বলে তাপমাত্রা অনেক বৃদ্ধি পায় এবং স্থলভাগ অত্যন্ত উত্তপ্ত হয়ে পড়ে। এই ঋতুর অন্যতম বিশেষ বৈশিষ্ট্য হলো কালবৈশাখী ঝড়। বিকেলের দিকে মাঝে মাঝে উত্তর-পশ্চিম দিক থেকে তীব্র গতিতে ধেয়ে আসা বজ্রবৃষ্টি ও ঝড় এ সময় জনজীবনে স্বস্তি আনে।
HSC Geography 1st Paper Chapter 6 : জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 6 : জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন · সৃজনশীল
বৈশাখ মাস অন্তর্ভুক্ত ঋতুটির বৈশিষ্ট্য বাখ্যা কর।
উত্তর
