'ক' ও 'খ' বলয়ের তাপমাত্রার ব্যাপক পার্থক্য স্থানীয় জীববৈচিত্র্যের ওপরও প্রভাববিস্তার করেছে, মতামত দাও।
উত্তর: উদ্দীপকের 'ক' বলয়টি হলো উষ্ণ মণ্ডল এবং 'খ' বলয়টি হলো নাতিশীতোষ্ণ মণ্ডল। এই দুই অঞ্চলের তাপমাত্রার পার্থক্য সরাসরি ওখানকার জীববৈচিত্র্যের ভিন্নতা তৈরি করে। নিচে আমার মতামত বিশ্লেষণ করা হলো: নিরক্ষীয় বা উষ্ণ অঞ্চলে প্রচুর তাপ ও বৃষ্টিপাত হয়। ফলে এখানে ঘন চিরহরিৎ বনভূমি (যেমন- আমাজন রেইনফরেস্ট) গড়ে ওঠে। এই বনাঞ্চল পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ জীববৈচিত্র্যের আধার। এখানে অসংখ্যা প্রজাতির গাছপালা, বিচিত্র সব পশুপাখি এবং পোকামাকড় দেখা যায়, যারা উচ্চ তাপমাত্রা ও আদ্রতায় অভ্যস্ত। 'খ' বলয় বা নাতিশীতোষ্ণ মণ্ডল অঞ্চলে তাপমাত্রা মাঝারি এবং ঋতু পরিবর্তন খুব স্পষ্ট। এখানকার বনভূমি সাধারণত পর্ণমোচী বা সরলবর্গীয় হয়। এখানকার প্রাণীরা মাঝারি তাপমাত্রায় বসবাসের উপযোগী এবং এদের অনেকেই শীতকালে টিকে থাকার জন্য শীতনিদ্রার সাহায্য নেয়। তাপমাত্রার পার্থক্যের কারণে এই দুই অঞ্চলের উদ্ভিদের ধরন ও বৃদ্ধির হারও ভিন্ন হয়। পরিশেষে বলা যায়, তাপমাত্রা হলো বাস্তুতন্ত্রের অন্যতম প্রধান নিয়ন্ত্রক্ত। 'ক' অঞ্চলের অতিরিক্তি উত্তাপ সেখানে নিবিড় ও বৈচিত্র্যময় প্রাণের বিকাশ ঘটায়, সেখানে 'খ' অঞ্চলের পরিমিত তামপাত্রা এক ভিন্ন ও সহনশীল জীববৈচিত্র্য তৈরি করে।
HSC Geography 1st Paper Chapter 6 : জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 6 : জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন · সৃজনশীল
'ক' ও 'খ' বলয়ের তাপমাত্রার ব্যাপক পার্থক্য স্থানীয় জীববৈচিত্র্যের ও…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
