শেয়ারFacebookWhatsApp

উল্লিখিত বায়ুপ্রবাহ আগমনের পূর্বে ও পরের বৃষ্টিপাত ধরনের তুলনামূলক বিশ্লেষণ করো।

উত্তর: উল্লিখিত বায়ুপ্রবাহ তথা মৌসুমি বায়ু আগমনের পূর্বে মৌসুমি জলবায়ু অঞ্চলে বায়ুপ্রাচীরজনিত বা সংঘর্ষ এবং পরে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত দেখা যায়, নিচে শৈলোৎক্ষেপ ও বায়ুপ্রাচীরজনিত বৃষ্টি তুলনামূলক বিশ্লেষণ করা হলো- জলীয়বাষ্পপূর্ণ বায়ুর গতিপথে পর্বত থাকলে বাধাপ্রাপ্ত হয়ে বৃষ্টিপাত হয়। শৈল বা পাহাড় দ্বারা উৎক্ষিপ্ত হয়ে বৃষ্টিপাত হয় বলে একে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত বলে। সমুদ্র উপকূলের নিকটবর্তী অঞ্চলে পাহাড়, পর্বত, মালভূমি থাকলে নিকটবর্তী উষ্ণসমুদ্র থেকে আগত জলীয়বাষ্পৃর্ণ বায়ু এই উচ্চভূমিতে ধাক্কা খায় এবং ওপরে উঠতে থাকলে শীতল এবং ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। এই অংশকে প্রতিবাত পার্শ্ব বলে। উচ্চ ভূমি অতিক্রম করে বায়ু অপর পার্শ্বে অর্থাৎ অনুবাত পার্শ্বে পৌঁছলে এতে জলীয়বাষ্প আর থাকে না বলে বৃষ্টি খুব কম হয়। এ অঞ্চলকে বৃষ্টিচ্ছায় অঞ্চল বলে । পর্বতের অনুবাত পার্শ্বের বৃষ্টিচ্ছায় সাধারণভাবে শুষ্ক বা প্রায় শুষ্ক অঞ্চল। অপরদিকে, শীতল ও উষ্ণ বায়ু মুখোমুখি উপস্থিত হলে উষ্ণ বায়ু ও শীতল বায়ু একে অপরের সঙ্গে মিশে না গিয়ে তাদের মধ্যবর্তী এলাকায় অদৃশ্য বায়ু প্রাচীরের সৃষ্টি করে। বায়ু প্রাচীর সংলগ্ন এলাকায় শীতল বায়ুর সংস্পর্শে উষ্ণ বায়ুর তাপমাত্রা হ্রাস পায় ফলে শিশিরাঙ্কের সৃষ্টি হয়। এতে উভয় বায়ুর সংযোগস্থলে বৃষ্টিপাত ঘটে। এই বৃষ্টিপাতকে বায়ুপ্রাচীরজনিত বৃষ্টিপাত বলে। শীতল বায়ুপ্রাচীরের ঢাল অপেক্ষাকৃত খাড়া হয়। ফলে বায়ু প্রাচীর সংলগ্ন এলাকায় মেঘ ও বৃষ্টিপাতের ক্ষেত্র সংকীর্ণ হয়ে যায়। আবার উষ্ণ বায়ু প্রাচীরের ক্ষেত্রে বিপরীত অবস্থা ঘটে। উপরের আলোচনা থেকে বোঝা যায়, সমুদ্র তীরবর্তী উষ্ণমণ্ডলীয় পাহাড়ি অঞ্চল শৈলোৎক্ষেপ এবং নাতিশীতোষ্ণ অঞ্চল বায়ুপ্রাচীরজনিত বৃষ্টিপাতপ্রবণ অঞ্চল।

HSC Geography 1st Paper Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Geography 1st Paper · Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক · সৃজনশীল

উল্লিখিত বায়ুপ্রবাহ আগমনের পূর্বে ও পরের বৃষ্টিপাত ধরনের তুলনামূলক…

উদ্দীপক

ক্রান্তীয় অঞ্চলে মৌসুমি জলবায়ু প্রভাবিত দেশগুলোতে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আগমনের পূর্বে এক ধরনের বৃষ্টিপাত হয়। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুপ্রবাহের ফলে সংশ্লিষ্ট দেশগুলোতে অন্য ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয়ে থাকে ।

Comilla · 2019

উত্তর

পানি রূপান্তরের মাধ্যমে স্থানান্তর এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আবার স্বস্থানে ফিরে আসাই পানিচক্র।

উত্তর

বায়ুর তাপ ও চাপের পার্থক্যই বায়ুপ্রবাহ সৃষ্টির কারণ। নিম্নচাপ অঞ্চলের বায়ু সর্বদাই উষ্ণ ও লঘু হয়ে উপরে উঠে যায়। আর উচ্চচাপ অঞ্চলে শীতল ও ভারি বায়ু শূন্যস্থান পূরণার্থে সেদিকে ধাবিত হয়। ভূপৃষ্ঠে বায়ুর চাপের সমতা রক্ষার্থে তখন আশপাশের উচ্চচাপ হতে নিম্নচাপ অঞ্চলের দিকে বায়ু প্রবাহিত হতে থাকে। আবার উষ্ণতার তারতম্যের জন্য বায়ুচাপে তারতম্য সৃষ্টি হয় এবং তার ফলে বায়ুপ্রবাহের সৃষ্টি হয়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত মৌসুমি বায়ু আগমনের পূর্বে সংঘটিত বৃষ্টিপাত হলো সংঘর্ষ বৃষ্টিপাত। মৌসুমি জলবায়ু অঞ্চলে গ্রীষ্মের শুরুতে উষ্ণ ও শীতল বায়ুর মিলনস্থলে এ ধরনের বৃষ্টিপাত ঘটে থাকে। মূলত এটি এক ধরনের বায়ুপ্রাচীরজনিত বৃষ্টিপাত । গ্রীষ্মকালে উত্তর গোলার্ধে সূর্যের উত্তরায়ণের জন্য বায়ুচাপের পরিবর্তন ঘটে। এ সময় দক্ষিণ দিক থেকে আগত উষ্ণ ও আর্দ্র বায়ুপ্রবাহ অধিক উত্তাপের প্রভাবে উপরে উঠে উত্তর-পশ্চিম দিক থেকে আগত শীতল ও শুষ্ক বায়ুপ্রবাহের সঙ্গে সংঘর্ষে বজ্রসহ ঝড়বৃষ্টি হয়। ভারতীয় উপমহাদেশে এর ব্যাপকতা দেখা যায়।

উত্তর

উল্লিখিত বায়ুপ্রবাহ তথা মৌসুমি বায়ু আগমনের পূর্বে মৌসুমি জলবায়ু অঞ্চলে বায়ুপ্রাচীরজনিত বা সংঘর্ষ এবং পরে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত দেখা যায়, নিচে শৈলোৎক্ষেপ ও বায়ুপ্রাচীরজনিত বৃষ্টি তুলনামূলক বিশ্লেষণ করা হলো- জলীয়বাষ্পপূর্ণ বায়ুর গতিপথে পর্বত থাকলে বাধাপ্রাপ্ত হয়ে বৃষ্টিপাত হয়। শৈল বা পাহাড় দ্বারা উৎক্ষিপ্ত হয়ে বৃষ্টিপাত হয় বলে একে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত বলে। সমুদ্র উপকূলের নিকটবর্তী অঞ্চলে পাহাড়, পর্বত, মালভূমি থাকলে নিকটবর্তী উষ্ণসমুদ্র থেকে আগত জলীয়বাষ্পৃর্ণ বায়ু এই উচ্চভূমিতে ধাক্কা খায় এবং ওপরে উঠতে থাকলে শীতল এবং ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। এই অংশকে প্রতিবাত পার্শ্ব বলে। উচ্চ ভূমি অতিক্রম করে বায়ু অপর পার্শ্বে অর্থাৎ অনুবাত পার্শ্বে পৌঁছলে এতে জলীয়বাষ্প আর থাকে না বলে বৃষ্টি খুব কম হয়। এ অঞ্চলকে বৃষ্টিচ্ছায় অঞ্চল বলে । পর্বতের অনুবাত পার্শ্বের বৃষ্টিচ্ছায় সাধারণভাবে শুষ্ক বা প্রায় শুষ্ক অঞ্চল। অপরদিকে, শীতল ও উষ্ণ বায়ু মুখোমুখি উপস্থিত হলে উষ্ণ বায়ু ও শীতল বায়ু একে অপরের সঙ্গে মিশে না গিয়ে তাদের মধ্যবর্তী এলাকায় অদৃশ্য বায়ু প্রাচীরের সৃষ্টি করে। বায়ু প্রাচীর সংলগ্ন এলাকায় শীতল বায়ুর সংস্পর্শে উষ্ণ বায়ুর তাপমাত্রা হ্রাস পায় ফলে শিশিরাঙ্কের সৃষ্টি হয়। এতে উভয় বায়ুর সংযোগস্থলে বৃষ্টিপাত ঘটে। এই বৃষ্টিপাতকে বায়ুপ্রাচীরজনিত বৃষ্টিপাত বলে। শীতল বায়ুপ্রাচীরের ঢাল অপেক্ষাকৃত খাড়া হয়। ফলে বায়ু প্রাচীর সংলগ্ন এলাকায় মেঘ ও বৃষ্টিপাতের ক্ষেত্র সংকীর্ণ হয়ে যায়। আবার উষ্ণ বায়ু প্রাচীরের ক্ষেত্রে বিপরীত অবস্থা ঘটে। উপরের আলোচনা থেকে বোঝা যায়, সমুদ্র তীরবর্তী উষ্ণমণ্ডলীয় পাহাড়ি অঞ্চল শৈলোৎক্ষেপ এবং নাতিশীতোষ্ণ অঞ্চল বায়ুপ্রাচীরজনিত বৃষ্টিপাতপ্রবণ অঞ্চল।
HSCGeography 1st PaperChapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Rajshahi · 2017

ক
নিয়ত বায়ু কাকে বলে?
খ
নিম্নচাপ সৃষ্টির কারণ ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের 'ক' বায়ুপ্রবাহের কারণ ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকের 'ক' ও 'খ' বায়ুপ্রবাহের বৈশিষ্ট্য বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.নিম্নচাপ সৃষ্টির কারণ ব্যাখ্যা কর।

নিম্নচাপ সৃষ্টির কারণ ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিয়ত বায়ু কাকে বলে?

নিয়ত বায়ু কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

হাসান সাহেব একটি দেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়ে ডিসেম্বর মাসে যোগদান করতে এসে দেখলেন ঠাণ্ডা মোটেই নেই এবং প্রায় প্রতিদিন বিকেলে বজ্রসহ বৃষ্টিপাত হয়। তিনি আরো জানতে পারলেন জলবায়ু অনুকূলে থাকায় এখানে রাবার ও পাম গাছ ভালো জন্মে।

Dhaka · 2017

ক
বৃষ্টিপাতের সংজ্ঞা দাও।
খ
আবহাওয়ার উপাদান ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে আলোচিত দেশটির জলবায়ুর বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকে ইঙ্গিতকৃত দেশটির উদ্ভিজ্জের উপর জলবায়ুর প্রভাব বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.আবহাওয়ার উপাদান ব্যাখ্যা কর।

আবহাওয়ার উপাদান ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বৃষ্টিপাতের সংজ্ঞা দাও।

বৃষ্টিপাতের সংজ্ঞা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মালয়েশিয়ায় বসবাসকারী মুনিয়া গ্রীষ্মের ছুটিতে বাংলাদেশে চাচার বাসায় বেড়াতে আসেন। সেখানে এসে দেখতে পান প্রতিদিন বজ্রসহ ঝড়, আবার ঝড়ের সাথে শিলাবৃষ্টি। মুনিয়া তার চাচার কাছে এ বজ্রঝড় সম্পর্কে জানতে চাইল।

Rajshahi · 2018

ক
নিরক্ষীয় শান্ত বলয় কাকে বলে?
খ
বায়ুপ্রবাহ সমুদ্রস্রোতের অন্যতম কারণ- ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে ইঙ্গিতকৃত দুর্যোগ সংঘটনের কারণ ব্যাখ্যা কর।
ঘ
মুনিয়ার বসবাসকৃত দেশ ও চাচার, বসবাসকৃত দেশের জলবায়ুর তারতম্য বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.বায়ুপ্রবাহ সমুদ্রস্রোতের অন্যতম কারণ- ব্যাখ্যা কর।

বায়ুপ্রবাহ সমুদ্রস্রোতের অন্যতম কারণ- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিরক্ষীয় শান্ত বলয় কাকে বলে?

নিরক্ষীয় শান্ত বলয় কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।