শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের 'গ' অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।

উত্তর: মানচিত্রে 'গ' চিহ্নিত অঞ্চলটি মূলত ভারত ও বাংলাদেশের অবস্থান অর্থাৎ এটি মৌসুমি জলবায়ু অঞ্চলের অন্তর্গত। ঋতু পরিবর্তনের সাথে সাথে যে বায়ুর দিক পরিবর্তন হয় তাকে মৌসুমি বায়ু বলে। আর এ বায়ু প্রবাহিত অঞ্চলের জলবায়ুকে মৌসুমি জলবায়ু বলে। ক্রান্তীয় অঞ্চলে মৌসুমি জলবায়ুর ঋতুভিত্তিক প্রভাব সর্বাধিক বলে এ জলবায়ুকে ক্রান্তীয় মৌসুমি জলবায়ুও বলা হয়। নিচে মৌসুমি জলবায়ুর প্রধান প্রধান বৈশিষ্ট্যের বর্ণনা দেওয়া হলো : বায়ুর তাপ : গ্রীষ্মকালীন তাপমাত্রা ২৭° সেলসিয়াসের অধিক থাকে। আবার শীতকালে তাপমাত্রা গড়ে ১০° থেকে ২২° সেলসিয়াসের মধ্যে থাকে। তবে গ্রীষ্ম ও শীতকালে গড় উষ্ণতার পার্থক্য প্রায় ৫° সেলসিয়াসের মতো হয়ে থাকে। মৌসুমি জলবায়ু অঞ্চলে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা কম অনুভূত হয়। আবার গ্রীষ্মকালে মৌসুমি বায়ুর কারণে তাপমাত্রা সমভাবাপন্ন থাকে। বায়ুর চাপ ও বায়ুপ্রবাহ : ঋতুভেদে বায়ুর চাপের তারতম্যের জন্য মৌসুমি বায়ুর উৎপত্তি হয়। নিরক্ষরেখা অতিক্রম করলে ফেরেলের সূত্র অনুসারে দক্ষিণ-পূর্ব অয়ন বায়ুর গতি বেঁকে দক্ষিণ-পশ্চিম থেকে উত্তর-পূর্ব দিকে প্রবাহিত হয়। এজন্য গ্রীষ্মের মৌসুমি বায়ুকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বলে। আবার শীতকালে মৌসুমি বায়ু উত্তর-পূর্ব দিক থেকে আসে বলে একে উত্তর-পূর্ব মৌসুমি বায়ু বলে। বৃষ্টিপাত : গ্রীষ্মকালে উত্তর গোলার্ধের স্থলভাগে অধিক তাপের ফলে নিম্নচাপের সৃষ্টি হয়। দক্ষিণে সমুদ্র হতে আগত জলীয়বাষ্পপূর্ণ বায়ু প্রবাহিত হয়ে এ অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত ঘটায়। এখানে বার্ষিক গড় বৃষ্টিপাত ১২৫ থেকে ২০৩ সেমি.।

HSC Geography 1st Paper Chapter 6 : জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Geography 1st Paper · Chapter 6 : জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন · সৃজনশীল

উদ্দীপকের 'গ' অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।

উদ্দীপক

question image

উত্তর

যেসব অঞ্চলের জলবায়ুর উপাদানসমূহ প্রায় একই বৈশিষ্ট্যসম্পন্ন সেসব স্থানকে জলবায়ু অঞ্চল বলে।

উত্তর

বায়ুমণ্ডলের যেসব গ্যাস ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তাপ শোষণ করে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি করে, তাদের গ্রিন হাউস গ্যাস বলে। প্রধান গ্যাসসমূহ : কার্বন ডাই-অক্সাইড (CO2)\left(\mathrm{CO}_2\right), মিথেন (CH4)\left(\mathrm{CH}_4\right), নাইট্রাস অক্সাইড ( N2O\mathrm{N}_2 \mathrm{O} )এবং ক্লোরোফ্লুরোকার্বন (CFC)।

উত্তর

মানচিত্রে 'গ' চিহ্নিত অঞ্চলটি মূলত ভারত ও বাংলাদেশের অবস্থান অর্থাৎ এটি মৌসুমি জলবায়ু অঞ্চলের অন্তর্গত। ঋতু পরিবর্তনের সাথে সাথে যে বায়ুর দিক পরিবর্তন হয় তাকে মৌসুমি বায়ু বলে। আর এ বায়ু প্রবাহিত অঞ্চলের জলবায়ুকে মৌসুমি জলবায়ু বলে। ক্রান্তীয় অঞ্চলে মৌসুমি জলবায়ুর ঋতুভিত্তিক প্রভাব সর্বাধিক বলে এ জলবায়ুকে ক্রান্তীয় মৌসুমি জলবায়ুও বলা হয়। নিচে মৌসুমি জলবায়ুর প্রধান প্রধান বৈশিষ্ট্যের বর্ণনা দেওয়া হলো : বায়ুর তাপ : গ্রীষ্মকালীন তাপমাত্রা ২৭° সেলসিয়াসের অধিক থাকে। আবার শীতকালে তাপমাত্রা গড়ে ১০° থেকে ২২° সেলসিয়াসের মধ্যে থাকে। তবে গ্রীষ্ম ও শীতকালে গড় উষ্ণতার পার্থক্য প্রায় ৫° সেলসিয়াসের মতো হয়ে থাকে। মৌসুমি জলবায়ু অঞ্চলে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা কম অনুভূত হয়। আবার গ্রীষ্মকালে মৌসুমি বায়ুর কারণে তাপমাত্রা সমভাবাপন্ন থাকে। বায়ুর চাপ ও বায়ুপ্রবাহ : ঋতুভেদে বায়ুর চাপের তারতম্যের জন্য মৌসুমি বায়ুর উৎপত্তি হয়। নিরক্ষরেখা অতিক্রম করলে ফেরেলের সূত্র অনুসারে দক্ষিণ-পূর্ব অয়ন বায়ুর গতি বেঁকে দক্ষিণ-পশ্চিম থেকে উত্তর-পূর্ব দিকে প্রবাহিত হয়। এজন্য গ্রীষ্মের মৌসুমি বায়ুকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বলে। আবার শীতকালে মৌসুমি বায়ু উত্তর-পূর্ব দিক থেকে আসে বলে একে উত্তর-পূর্ব মৌসুমি বায়ু বলে। বৃষ্টিপাত : গ্রীষ্মকালে উত্তর গোলার্ধের স্থলভাগে অধিক তাপের ফলে নিম্নচাপের সৃষ্টি হয়। দক্ষিণে সমুদ্র হতে আগত জলীয়বাষ্পপূর্ণ বায়ু প্রবাহিত হয়ে এ অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত ঘটায়। এখানে বার্ষিক গড় বৃষ্টিপাত ১২৫ থেকে ২০৩ সেমি.।

উত্তর

উদ্দীপকে 'ক' ও 'খ' হলো যথাক্রমে নিরক্ষীয় ও ভূমধ্যসাগরীয় জলবায়ু। নিচে এ দুটি জলবায়ুর বৈশাদৃশ্য বর্ণনা করা হলো- সাধারণত বায়ুর তাপ, বায়ুর চাপ, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত প্রভৃতি উপাদানের ওপর ভিত্তি করে নিরক্ষীয় জলবায়ু নিরূপণ করা যায়। নিরক্ষীয় অঞ্চলে সূর্য সারাবছর লম্বভাবে কিরণ দেয় এবং দিবাভাগের দৈর্ঘ্য সারাবছর প্রায় সমান থাকে বলে এ অঞ্চলের তাপমাত্রা সারাবছরই অধিক থাকে এবং বিভিন্ন মাসের মধ্যে তাপমাত্রার পার্থক্য খুবই কম হয়ে থাকে। বার্ষিক গড় তাপমাত্রা সাধারণত ২২°- ৩৪° সে. পর্যন্ত। নিরক্ষীয় অঞ্চলে আনুভূমিকভাবে তাপমাত্রা পরিবর্তনের হার খুব কম বলে বায়ু চাপের পরিবর্তনের হারও কম। ফলে আনুভূমিক বায়ুপ্রবাহের বেগও অতি কম। কেবল প্রান্তভাগে অয়ন বায়ুর প্রবেশজনিত কারণে আনুভূমিক বায়ুপ্রবাহের বেগ অপেক্ষাকৃত অধিক হয় এবং নিরক্ষীয় শান্তবলয়ের দিকে বায়ুর বেগ ক্রমশ কমে যায়। এ অঞ্চলে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ ১৭৮-২৫০ সে.মি. মতো। অন্যদিকে মহাদেশসমূহের পশ্চিমাংশে ৩০° হতে ৪৫° উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে এ জলবায়ু দেখা যায়। ভূমধ্যসাগর এবং এর তীরবর্তী দেশসমূহে এ জলবায়ুর বিস্তৃতি ও প্রভাব সর্বাধিক বলে উপক্রান্তীয় মহাদেশের পশ্চিম প্রান্তের এ জলবায়ুকেও ভূমধ্যসাগরীয় জলবায়ু বলা হয়। এ জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্যগুলো হলো-গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় না বলে এ অঞ্চলের জলবায়ু অত্যন্ত মনোরম ও রৌদ্রকরোজ্জ্বল। গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা (২১°-২৭°) সেলসিয়াস এবং শীতকালীন গড় তাপমাত্রা (৪°-১০°) সেলসিয়াস। সমুদ্র উপকূল হতে দেশের অভ্যন্তরে তাপমাত্রার ব্যবধান কমতে থাকে। এ অঞ্চলের দেশগুলো নাতীশিতোষ্ণ অঞ্চলের বলে তাপ তেমন প্রখর নয়। বার্ষিক গড় বৃষ্টিপাত (২৫-৭৫) সেন্টিমিটার। সমুদ্র উপকূল হতে মহাদেশের অভ্যন্তরে বৃষ্টিপাত ক্রমশ কমতে থাকে। আকাশ প্রায়ই মেঘমুক্ত থাকে। এ অঞ্চলে শীতকালে আর্দ্র পশ্চিমা বায়ু এবং গ্রীষ্মকালে শুষ্ক অয়ন বায়ু প্রবাহিত হয়। সুতরাং 'ক' ও 'খ' জলবায়ু অঞ্চলের তুলনামূলক বৈশিষ্ট্য বিশ্লেষণে দেখা যায়, এ দু'অঞ্চলের জলবায়ুর মধ্যে বেশিরভাগই বৈসাদৃশ্যতা বিরাজ করে। অর্থাৎ দু'অঞ্চলের জলবায়ুর মধ্যে বৈসাদৃশ্যতা পরিলক্ষিত হয়।
HSCGeography 1st PaperChapter 6 : জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

পটুয়াখালীর রিকশা চালক মনু মিয়া দু'জন ছাত্রীকে কলেজে পৌঁছে দেয়। পথিমধ্যে তারা মেরু অঞ্চলের বরফ গলনের ফলে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল পানির নীচে তলিয়ে যেতে পারে বলে উল্লেখ করে। এতে মনু মিয়া শংকিত হয়ে পড়ে।

Dhaka · 2017

ক
একটি গ্রীন হাউজ গ্যাসের নাম লিখ।
খ
ওজন স্তর ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়টির কারণ ব্যাখ্যা কর।
ঘ
মনু মিয়ার শংকিত হওয়ার বিষয়টি থেকে পরিত্রাণের উপায় বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.ওজন স্তর ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ ব্যাখ্যা কর।

ওজন স্তর ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.একটি গ্রীন হাউজ গ্যাসের নাম লিখ।

একটি গ্রীন হাউজ গ্যাসের নাম লিখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মেহেদী সাহেব ব্যবসায়িক কাজে প্রায়ই ইউরোপ যান। তিনি লক্ষ করেন যে, ইউরোপের দেশগুলোতে শীতকালে বৃষ্টিপাত হয় অন্যদিকে গ্রীষ্মকাল প্রায়ই বৃষ্টিহীন থাকে। যা তার নিজ দেশের বিপরীত অবস্থা।

Rajshahi · 2018

ক
সমভূমি কাকে বলে?
খ
নগ্নীভবন কীভাবে সংঘটিত হয় ব্যাখ্যা কর।
গ
মেহেদী সাহেবের ভ্রমণকৃত জলবায়ুগত বৈশিষ্ট্য কোন জলবায়ু অঞ্চলে দেখা যায়? পৃথিবীর মানচিত্রে এই জলবায়ু অধ্যুষিত অঞ্চলগুলো দেখাও।
ঘ
মেহেদী সাহেবের নিজ দেশ এবং ভ্রমণকৃত অঞ্চলের জলবায়ুর পার্থক্য বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.নগ্নীভবন কীভাবে সংঘটিত হয় ব্যাখ্যা কর।

নগ্নীভবন কীভাবে সংঘটিত হয় ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সমভূমি কাকে বলে?

সমভূমি কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Dhaka · 2018

ক
নিয়ত বায়ু কাকে বলে?
খ
বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয় কেন?- ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের 'ক' অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকের 'ক' ও 'খ' অঞ্চলের বৃষ্টিপাতের ঋতুগত তারতম্য বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয় কেন?- ব্যাখ্যা কর।

বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয় কেন?- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিয়ত বায়ু কাকে বলে?

নিয়ত বায়ু কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মনু মিয়ার শংকিত হওয়ার বিষয়টি থেকে পরিত্রাণের উপায় বিশ্লেষণ কর।উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়টির কারণ ব্যাখ্যা কর।ওজন স্তর ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ ব্যাখ্যা কর।একটি গ্রীন হাউজ গ্যাসের নাম লিখ।মেহেদী সাহেবের নিজ দেশ এবং ভ্রমণকৃত অঞ্চলের জলবায়ুর পার্থক্য বিশ্লেষণ কর।মেহেদী সাহেবের ভ্রমণকৃত জলবায়ুগত বৈশিষ্ট্য কোন জলবায়ু অঞ্চলে দেখা যায়? পৃথিবীরনগ্নীভবন কীভাবে সংঘটিত হয় ব্যাখ্যা কর।সমভূমি কাকে বলে?উদ্দীপকের 'ক' ও 'খ' অঞ্চলের বৃষ্টিপাতের ঋতুগত তারতম্য বিশ্লেষণ কর।উদ্দীপকের 'ক' অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয় কেন?- ব্যাখ্যা কর।নিয়ত বায়ু কাকে বলে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

উদ্দীপকের 'গ' অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্য ব্যাখ্যা কর। | Prosthuti