উদ্দীপকে চিহ্নিত জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্যসমূহ লেখ।
উত্তর: উদ্দীপকের মানচিত্রে নিরক্ষরেখার উভয় পাশে (মূলত ৫০ থেকে ১০০ উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে অবস্থিত নিরক্ষীয় জলবায়ু অঞ্চল চিহ্নিত করা হয়েছে। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্যসমূহ নিম্নরূপ: (i) নিরক্ষরেখার উভয় পার্শ্বে ৫° থেকে ১০° উত্তর ও দক্ষিণ জলবায়ু পরিলক্ষিত হয়। (ii) নিরক্ষীয় নিম্নচাপ বলয় দ্বারা এ জলবায়ু নিয়ন্ত্রিত হয়। (iii) জানুয়ারি ও জুলাই মাসের তাপমাত্রার তেমন কোনো পার্থক্য নেই। (iv) ঋতু পরিবর্তন দেখা যায় না। (v) সারাবছর প্রচুর বৃষ্টিপাত ও অধিক তাপমাত্রা থাকে। (vi) বার্ষিক গড় তাপমাত্রা ২২° - ৩৪° সে. পর্যন্ত হয়ে থাকে। (vii) বার্ষিক গড় বৃষ্টিপাত প্রায় ১৭৮ - ২৫০ সেমি.। (viii) এ অঞ্চলের বায়ু প্রচুর জলীয়বাষ্প ধারণ করে। (ix) এ অঞ্চলে বায়ুপ্রবাহের বেগ কম থাকে। (x) এ অঞ্চলে সূর্য লম্বভাবে কিরণ দেয়। (xi) এখানে সারাবছর পরিচলন প্রক্রিয়ায় বৃষ্টিপাত সংঘটিত হয়। (xii) অঞ্চলটির দিনরাত্রির দৈর্ঘ্য প্রায় সমান থাকে। পরিশেষে বলা যায় যে, ভূপ্রকৃতিগত ব্যাপক ভিন্নতা না থাকায় এবং সমুদ্রভাগের অবস্থানের কারণে সমগ্র অঞ্চলে নিরক্ষীয় জলবায়ু একই রূপ বৈশিষ্ট্যে আবির্ভূত হয়। এ সমরূপতা নিরক্ষীয় অঞ্চলের জলবায়ুর অন্যতম বৈশিষ্ট্য।
HSC Geography 1st Paper Chapter 6 : জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 6 : জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন · সৃজনশীল
উদ্দীপকে চিহ্নিত জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্যসমূহ লেখ।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর
