শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত প্রাকৃতিক দুর্যোগ জনজীবনে কী ধরনের প্রভাব ফেলে? বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রাকৃতিক দুর্যোগ হলো ঘূর্ণিঝড়। উক্ত দুর্যোগটি জলজীবনে নেতিবাচক প্রভাব ফেলে। নিম্নে তা বিশ্লেষণ করা হলো: ঘূর্ণিঝড় কোনো স্বল্প পরিসর স্থানে অতিরিক্ত তাপের জন্য নিম্নচাপ সৃষ্টি হওয়া। ঘূর্ণিঝড়ের কেন্দ্রস্থলে নিম্নচাপ এবং নিম্নচাপের বাইরে ক্রমেই বায়ুর চাপ বেশি থাকে। ফলে নিম্নচাপজনিত কারণে বায়ু উপরের দিকে উঠে এসে উপকূলে ঝড়ো বাতাসসহ বৃষ্টিপাত ঘটায়। পৃথিবীর প্রায় সব মহাদেশে সমুদ্রের উপকূলের বিভিন্ন প্রকার প্রচণ্ড ধ্বংসকারী ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি, মানুষ, গৃহপালিত পশু ইত্যাদি বিনষ্ট হয়। বাংলাদেশেও ঘূর্ণিঝড়ে, প্রচণ্ড জলোচ্ছ্বাসের ফলে অসংখ্য মানুষ, বন্যপ্রাণী ও গবাদিপশু মারা যায় এবং ব্যাপকভাবে আবাদি জমির ফসল ও ভৌত অবকাঠামো বিনষ্ট হয়। যেমন- ১৯৭০ সালের ১২ নভেম্বর বাংলাদেশে যে ঘূর্ণিঝড় সংঘটিত হয়েছিল তাতে এযাবৎকালের মধ্যে সবচেয়ে বেশি মানুষের প্রাণহানি ও সম্পদ ধ্বংস হয়েছিল। এ ঘূর্ণিঝড়ে প্রায় ৩ লক্ষ মানুষ প্রাণ হারায়, ১০ লক্ষ লোক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ১৯৯১ সালের ২৯ এপ্রিল দিবাগত রাতে দেশের উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ের ফলে যে জলোচ্ছ্বাস হয় তা ছিল স্মরণকালের অন্যতম। এতে কোটি কোটি টাকার বনজসম্পদ ধ্বংস ছাড়াও প্রায় ১ লক্ষ ৩৮ হাজার মানুষ, ১৫ হাজার হরিন, হাজার হাজার বানর ও শূকর এ জলোচ্ছ্বাসে মারা যায়। আবার ২০০৭ সালে বাংলাদেশে সিডরের আঘাতে দক্ষিণাঞ্চলে প্রচুর ক্ষয়ক্ষতি হয়। সুতরাং বলা যায় যে, ঘূর্ণিঝড়ের ফলে উপরোল্লিখিত নেতিবাচক প্রভাব ফেলে।

HSC Geography 1st Paper Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Geography 1st Paper · Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত প্রাকৃতিক দুর্যোগ জনজীবনে কী ধরনের প্রভাব ফেলে? ব…

উদ্দীপক

পার্বত্য চট্টগ্রামের পশ্চিম পার্শ্বে বঙ্গোপসাগর অবস্থিত। এ অঞ্চলে পাহাড়ের অবস্থানের কারণে এক বিশেষ বৃষ্টিপাত হয়। অন্যদিকে, বঙ্গোপসাগরে চাপের পার্থক্যজনিত কারণে গ্রীষ্মকালে প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হয়।

উত্তর

বায়ুর জলীয়বাষ্প ধারণ করার ক্ষমতাকে বায়ুর আর্দ্রতা বলে।

উত্তর

জলবায়ুর ওপর সমুদ্রস্রোতের প্রভাব অপরিসীম। যেসব দেশের কাছ দিয়ে উষ্ণ স্রোত প্রবাহিত হয় সেসব দেশের উত্তাপ বৃদ্ধি পায়, বৃষ্টিপাত হয়, কিন্তু শীতল সমুদ্রস্রোত প্রবাহিত হলে জলবায়ু অপেক্ষাকৃত শীতল হয়। উচ্চ অক্ষাংশের দেশগুলোর উপকূলভাগ উষ্ণ স্রোতের প্রভাবে বরফমুক্ত থাকে, কিন্তু শীতল স্রোতের প্রভাবে বরফাবৃত থাকে। উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে ঘন কুয়াশা, ঝড়-ঝঞ্ঝার সৃষ্টি হয়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের পাহাড়িয়া অঞ্চলে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত হয়। উক্ত বৃষ্টিপাতের ধরন ব্যাখ্যা করা হলো- জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ ও আর্দ্র বায়ু ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় গতিপথে উঁচু পর্বতে বাধা পেলে, তা পর্বতের ঢাল বেয়ে উপরে উঠতে থাকে। উপরে উঠে এ জলীয়বাষ্প ঘনীভূত হয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। পাহাড়-পর্বতে বাধা দেওয়ার কারণে এ বৃষ্টিপাত শৈলোৎক্ষেপ বৃষ্টি নামে পরিচিত। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের পশ্চিম পার্শ্বে বঙ্গোপসাগর অবস্থিত। এখানে প্রচুর জলীয়বাষ্প উৎপন্ন হয় এবং তা পার্শ্ববর্তী পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে যেতে থাকে এবং পাহাড়ি অঞ্চলে শীতল পরিবেশে জলীয় বাষ্প ঠান্ডা ঘনীভূত হয়ে পাহাড়ে বাধা পেয়ে বৃষ্টিপাত ঘটায়। সুতরাং দেখা যাচ্ছে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতের ধরনের সাথে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের বৃষ্টিপাতের মিল থাকায় এটি শৈলোৎক্ষেপ ধরনের বৃষ্টিপাত।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত প্রাকৃতিক দুর্যোগ হলো ঘূর্ণিঝড়। উক্ত দুর্যোগটি জলজীবনে নেতিবাচক প্রভাব ফেলে। নিম্নে তা বিশ্লেষণ করা হলো: ঘূর্ণিঝড় কোনো স্বল্প পরিসর স্থানে অতিরিক্ত তাপের জন্য নিম্নচাপ সৃষ্টি হওয়া। ঘূর্ণিঝড়ের কেন্দ্রস্থলে নিম্নচাপ এবং নিম্নচাপের বাইরে ক্রমেই বায়ুর চাপ বেশি থাকে। ফলে নিম্নচাপজনিত কারণে বায়ু উপরের দিকে উঠে এসে উপকূলে ঝড়ো বাতাসসহ বৃষ্টিপাত ঘটায়। পৃথিবীর প্রায় সব মহাদেশে সমুদ্রের উপকূলের বিভিন্ন প্রকার প্রচণ্ড ধ্বংসকারী ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি, মানুষ, গৃহপালিত পশু ইত্যাদি বিনষ্ট হয়। বাংলাদেশেও ঘূর্ণিঝড়ে, প্রচণ্ড জলোচ্ছ্বাসের ফলে অসংখ্য মানুষ, বন্যপ্রাণী ও গবাদিপশু মারা যায় এবং ব্যাপকভাবে আবাদি জমির ফসল ও ভৌত অবকাঠামো বিনষ্ট হয়। যেমন- ১৯৭০ সালের ১২ নভেম্বর বাংলাদেশে যে ঘূর্ণিঝড় সংঘটিত হয়েছিল তাতে এযাবৎকালের মধ্যে সবচেয়ে বেশি মানুষের প্রাণহানি ও সম্পদ ধ্বংস হয়েছিল। এ ঘূর্ণিঝড়ে প্রায় ৩ লক্ষ মানুষ প্রাণ হারায়, ১০ লক্ষ লোক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ১৯৯১ সালের ২৯ এপ্রিল দিবাগত রাতে দেশের উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ের ফলে যে জলোচ্ছ্বাস হয় তা ছিল স্মরণকালের অন্যতম। এতে কোটি কোটি টাকার বনজসম্পদ ধ্বংস ছাড়াও প্রায় ১ লক্ষ ৩৮ হাজার মানুষ, ১৫ হাজার হরিন, হাজার হাজার বানর ও শূকর এ জলোচ্ছ্বাসে মারা যায়। আবার ২০০৭ সালে বাংলাদেশে সিডরের আঘাতে দক্ষিণাঞ্চলে প্রচুর ক্ষয়ক্ষতি হয়। সুতরাং বলা যায় যে, ঘূর্ণিঝড়ের ফলে উপরোল্লিখিত নেতিবাচক প্রভাব ফেলে।
HSCGeography 1st PaperChapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Rajshahi · 2017

ক
নিয়ত বায়ু কাকে বলে?
খ
নিম্নচাপ সৃষ্টির কারণ ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের 'ক' বায়ুপ্রবাহের কারণ ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকের 'ক' ও 'খ' বায়ুপ্রবাহের বৈশিষ্ট্য বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.নিম্নচাপ সৃষ্টির কারণ ব্যাখ্যা কর।

নিম্নচাপ সৃষ্টির কারণ ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিয়ত বায়ু কাকে বলে?

নিয়ত বায়ু কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

হাসান সাহেব একটি দেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়ে ডিসেম্বর মাসে যোগদান করতে এসে দেখলেন ঠাণ্ডা মোটেই নেই এবং প্রায় প্রতিদিন বিকেলে বজ্রসহ বৃষ্টিপাত হয়। তিনি আরো জানতে পারলেন জলবায়ু অনুকূলে থাকায় এখানে রাবার ও পাম গাছ ভালো জন্মে।

Dhaka · 2017

ক
বৃষ্টিপাতের সংজ্ঞা দাও।
খ
আবহাওয়ার উপাদান ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে আলোচিত দেশটির জলবায়ুর বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকে ইঙ্গিতকৃত দেশটির উদ্ভিজ্জের উপর জলবায়ুর প্রভাব বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.আবহাওয়ার উপাদান ব্যাখ্যা কর।

আবহাওয়ার উপাদান ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বৃষ্টিপাতের সংজ্ঞা দাও।

বৃষ্টিপাতের সংজ্ঞা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মালয়েশিয়ায় বসবাসকারী মুনিয়া গ্রীষ্মের ছুটিতে বাংলাদেশে চাচার বাসায় বেড়াতে আসেন। সেখানে এসে দেখতে পান প্রতিদিন বজ্রসহ ঝড়, আবার ঝড়ের সাথে শিলাবৃষ্টি। মুনিয়া তার চাচার কাছে এ বজ্রঝড় সম্পর্কে জানতে চাইল।

Rajshahi · 2018

ক
নিরক্ষীয় শান্ত বলয় কাকে বলে?
খ
বায়ুপ্রবাহ সমুদ্রস্রোতের অন্যতম কারণ- ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে ইঙ্গিতকৃত দুর্যোগ সংঘটনের কারণ ব্যাখ্যা কর।
ঘ
মুনিয়ার বসবাসকৃত দেশ ও চাচার, বসবাসকৃত দেশের জলবায়ুর তারতম্য বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.বায়ুপ্রবাহ সমুদ্রস্রোতের অন্যতম কারণ- ব্যাখ্যা কর।

বায়ুপ্রবাহ সমুদ্রস্রোতের অন্যতম কারণ- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিরক্ষীয় শান্ত বলয় কাকে বলে?

নিরক্ষীয় শান্ত বলয় কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।