শেয়ারFacebookWhatsApp

এছাড়া আর কী কী ধরনের বৃষ্টিপাত রয়েছে- মতামত দাও।

উত্তর: উদ্দীপকে পরিচলন বৃষ্টিকে দেখানো হয়েছে। উক্ত বৃষ্টিপাত ছাড়াও আরও ৩ প্রকার বৃষ্টিপাত রয়েছে। যথা- শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত, ঘূর্ণিবাত বৃষ্টিপাত ও সংঘর্ষ বা বায়ু প্রাচীরজনিত বৃষ্টিপাত। উক্ত বৃষ্টিপাতগুলো সম্পর্কে আলোকপাত করা হলো- শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত : জলীয়বাষ্পপূর্ণ উষ্ণ ও আর্দ্র বায়ু ভূ-পৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় গতিপথে উঁচু পর্বতে বাধা পেলে তা পর্বতের ঢাল বেয়ে উপরে উঠতে থাকে। উপরে উঠে এ জলীয়বাষ্পপূর্ণ বায়ু শীতল ও ঘনীভূত হয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। পাহাড়-পর্বতের বাধাজনিত কারণে এরূপ বৃষ্টিপাত হয় বলে এটি শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত নামে পরিচিত। ঘূর্ণিবাত বৃষ্টিপাত : কোনো স্বল্প পরিসর স্থানে অতিরিক্ত তাপের জন্য নিম্নচাপের সৃষ্টি হলে ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয়। ঘূর্ণিঝড়ে কেন্দ্রস্থলে নিম্নচাপ এবং নিম্নচাপের বাইরে ক্রমেই বায়ুর চাপ বেশি থাকে। ফলে চারিদিকের উচ্চচাপ অঞ্চল থেকে জলীয়বাষ্পপূর্ণ পরিপৃক্ত বায়ু ঘূর্ণিঝড়ের কেন্দ্রে ছুটে আসে। নিম্নচাপ কেন্দ্রে অনুভূমিকভাবে আগত এসব বায়ুর মিলনের ফলে ঘূর্ণিবর্তের সৃষ্টি হয় এবং বায়ু নিম্নচাপের কেন্দ্র থেকে ঘুরতে ঘুরতে সোজা উপরের দিকে উঠে যায়। নিম্নচাপজনিত কারণে বায়ু উপরে উঠে বৃষ্টিপাত ঘটায় বলে একে ঘূর্ণিবাত বৃষ্টিপাত বলে। ঘূর্ণিঝড়জনিত বৃষ্টিপাতের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে- ঘূর্ণিবাত্যার কেন্দ্রের দেয়ালে সর্বাধিক বৃষ্টিপাত হয়। কেন্দ্র থেকে বাইরের দিকে বৃষ্টিপাত ক্রমশ কমতে থাকে। সংঘর্ষ বা বায়ুপ্রাচীরজনিত বৃষ্টিপাত : শীতল বায়ু উষ্ণ বায়ু অপেক্ষা ভারী। যখন শীতল ও উষ্ণ বায়ুপুঞ্জ মুখোমুখি উপস্থিত হয়ে একে অপরের দিকে অগ্রসর হয়, তখন উষ্ণ জলীয়বাষ্পপূর্ণ হালকা বায়ুপুঞ্জ ভারী শীতল বায়ুপুঞ্জের গা বেয়ে উপরে উঠতে থাকে। উপরে উঠার ফলে জলীয়বাষ্পপূর্ণ উষ্ণ বায়ু প্রসারিত ও শীতল হয়ে বায়পুঞ্জের সীমান্ত বরাবর বৃষ্টিপাত ঘটায় যা সংঘর্ষ বা বায়ুপ্রাচীরজনিত বৃষ্টিপাত নামে পরিচিত। সুতরাং বলা যায় যে, পাহাড়-পর্বত, তাপমাত্রা জনিত কারণে উল্লিখিত বৃষ্টিপাতগুলোর মধ্যে বিভিন্নতা পরিলক্ষিত হয়।

HSC Geography 1st Paper Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Geography 1st Paper · Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক · সৃজনশীল

এছাড়া আর কী কী ধরনের বৃষ্টিপাত রয়েছে- মতামত দাও।

উদ্দীপক

question image

উত্তর

বাংলাদেশে বৈশাখ মাসে উত্তর-পশ্চিম দিক থেকে প্রবাহিত ঝড় কালবৈশাখী।

উত্তর

বায়ুচাপ ও বায়ুর উষ্ণতার পার্থক্যের ফলে বছরের নির্দিষ্ট ঋতুতে নির্দিষ্ট দিক থেকে প্রবাহিত ও নির্দিষ্ট অভিমুখে ধাবিত বায়ুপ্রবাহকে মৌসুমী বায়ু বলে। সমগ্র ভারতীয় উপমহাদেশে মৌসুমী বায়ু গ্রীষ্মকালে দক্ষিণ-পশ্চিম দিক থেকে প্রবাহিত হয় এবং শীতকালে তা অভিমুখ পরিবর্তন করে উত্তর-পূর্ব দিক দিয়ে প্রবাহিত হয়। মৌসুমী বায়ু দক্ষিণ এশিয়া এবং ভারত মহসাগারীয় অঞ্চলের জলবায়ুতে সবচেয়ে বেশি প্রভাববিস্তারকারী বায়ু প্রবাহ। ঋতু পরিবর্তনের সাথে সাথে মৌসুমী বায়ুপ্রবাহের দিকও পরিবর্তিত হয়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত বৃষ্টিপাতটি হলো পরিচল্লন বৃষ্টিপাত। নিম্নে উক্ত বৃষ্টিপাত সম্পর্কে ব্যাখ্যা করা হলো- বিশালাকারের জলীয়বাষ্পপূর্ণ বায়ুপুঞ্জ পরিচলন প্রক্রিয়ায় সোজা উপরে উঠে রুদ্ধতাপ হ্রাস পেয়ে শীতল ও ঘনীভূত হয়ে যে বৃষ্টিপাত ঘটায় তাকে পরিচলন বৃষ্টি বলে। সাধারণত ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু উত্তপ্ত হলে তা সোজা উপরের দিকে উঠতে থাকে। বায়ুতে জলীয়বাষ্প থাকলে তা উপরে উঠার সময় শীতল হতে শুরু করে এবং ঘনীভবন সমতলে পৌঁছলে জলীয়বাষ্প পানিকণায় পরিণত হয় এবং জলাকর্ষী কণাকে আশ্রয় করে বাতাসে ভাসতে থাকে যাকে মেঘ বলে। মেঘ আরও উপরে উঠে শীতল হলে পানি কণাগুলোর আকার বৃদ্ধি পায় এবং ওজন বেড়ে যায়। একসময় বৃষ্টিপাত ঘটায়। পরিচলন প্রক্রিয়ায় বায়ু উপরে উঠে বৃষ্টিপাত ঘটায় বলে এরূপ বৃষ্টিপাতকে পরিচলন বৃষ্টিপাত বলে। সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয় বলে উত্তাপও বেশি বিশাল পানিরাশি হতে প্রচুর জলীয়বাষ্প অনবরত উপরে উঠতে থাক এবং উপরের দিকে চাপ কম থাকায় প্রসারিত ও শীতল হয়ে মেঘে পরিণত হয় এবং বৃষ্টিপাত ঘটায়।

উত্তর

উদ্দীপকে পরিচলন বৃষ্টিকে দেখানো হয়েছে। উক্ত বৃষ্টিপাত ছাড়াও আরও ৩ প্রকার বৃষ্টিপাত রয়েছে। যথা- শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত, ঘূর্ণিবাত বৃষ্টিপাত ও সংঘর্ষ বা বায়ু প্রাচীরজনিত বৃষ্টিপাত। উক্ত বৃষ্টিপাতগুলো সম্পর্কে আলোকপাত করা হলো- শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত : জলীয়বাষ্পপূর্ণ উষ্ণ ও আর্দ্র বায়ু ভূ-পৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় গতিপথে উঁচু পর্বতে বাধা পেলে তা পর্বতের ঢাল বেয়ে উপরে উঠতে থাকে। উপরে উঠে এ জলীয়বাষ্পপূর্ণ বায়ু শীতল ও ঘনীভূত হয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। পাহাড়-পর্বতের বাধাজনিত কারণে এরূপ বৃষ্টিপাত হয় বলে এটি শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত নামে পরিচিত। ঘূর্ণিবাত বৃষ্টিপাত : কোনো স্বল্প পরিসর স্থানে অতিরিক্ত তাপের জন্য নিম্নচাপের সৃষ্টি হলে ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয়। ঘূর্ণিঝড়ে কেন্দ্রস্থলে নিম্নচাপ এবং নিম্নচাপের বাইরে ক্রমেই বায়ুর চাপ বেশি থাকে। ফলে চারিদিকের উচ্চচাপ অঞ্চল থেকে জলীয়বাষ্পপূর্ণ পরিপৃক্ত বায়ু ঘূর্ণিঝড়ের কেন্দ্রে ছুটে আসে। নিম্নচাপ কেন্দ্রে অনুভূমিকভাবে আগত এসব বায়ুর মিলনের ফলে ঘূর্ণিবর্তের সৃষ্টি হয় এবং বায়ু নিম্নচাপের কেন্দ্র থেকে ঘুরতে ঘুরতে সোজা উপরের দিকে উঠে যায়। নিম্নচাপজনিত কারণে বায়ু উপরে উঠে বৃষ্টিপাত ঘটায় বলে একে ঘূর্ণিবাত বৃষ্টিপাত বলে। ঘূর্ণিঝড়জনিত বৃষ্টিপাতের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে- ঘূর্ণিবাত্যার কেন্দ্রের দেয়ালে সর্বাধিক বৃষ্টিপাত হয়। কেন্দ্র থেকে বাইরের দিকে বৃষ্টিপাত ক্রমশ কমতে থাকে। সংঘর্ষ বা বায়ুপ্রাচীরজনিত বৃষ্টিপাত : শীতল বায়ু উষ্ণ বায়ু অপেক্ষা ভারী। যখন শীতল ও উষ্ণ বায়ুপুঞ্জ মুখোমুখি উপস্থিত হয়ে একে অপরের দিকে অগ্রসর হয়, তখন উষ্ণ জলীয়বাষ্পপূর্ণ হালকা বায়ুপুঞ্জ ভারী শীতল বায়ুপুঞ্জের গা বেয়ে উপরে উঠতে থাকে। উপরে উঠার ফলে জলীয়বাষ্পপূর্ণ উষ্ণ বায়ু প্রসারিত ও শীতল হয়ে বায়পুঞ্জের সীমান্ত বরাবর বৃষ্টিপাত ঘটায় যা সংঘর্ষ বা বায়ুপ্রাচীরজনিত বৃষ্টিপাত নামে পরিচিত। সুতরাং বলা যায় যে, পাহাড়-পর্বত, তাপমাত্রা জনিত কারণে উল্লিখিত বৃষ্টিপাতগুলোর মধ্যে বিভিন্নতা পরিলক্ষিত হয়।
HSCGeography 1st PaperChapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Rajshahi · 2017

ক
নিয়ত বায়ু কাকে বলে?
খ
নিম্নচাপ সৃষ্টির কারণ ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের 'ক' বায়ুপ্রবাহের কারণ ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকের 'ক' ও 'খ' বায়ুপ্রবাহের বৈশিষ্ট্য বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.নিম্নচাপ সৃষ্টির কারণ ব্যাখ্যা কর।

নিম্নচাপ সৃষ্টির কারণ ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিয়ত বায়ু কাকে বলে?

নিয়ত বায়ু কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

হাসান সাহেব একটি দেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়ে ডিসেম্বর মাসে যোগদান করতে এসে দেখলেন ঠাণ্ডা মোটেই নেই এবং প্রায় প্রতিদিন বিকেলে বজ্রসহ বৃষ্টিপাত হয়। তিনি আরো জানতে পারলেন জলবায়ু অনুকূলে থাকায় এখানে রাবার ও পাম গাছ ভালো জন্মে।

Dhaka · 2017

ক
বৃষ্টিপাতের সংজ্ঞা দাও।
খ
আবহাওয়ার উপাদান ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে আলোচিত দেশটির জলবায়ুর বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকে ইঙ্গিতকৃত দেশটির উদ্ভিজ্জের উপর জলবায়ুর প্রভাব বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.আবহাওয়ার উপাদান ব্যাখ্যা কর।

আবহাওয়ার উপাদান ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বৃষ্টিপাতের সংজ্ঞা দাও।

বৃষ্টিপাতের সংজ্ঞা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মালয়েশিয়ায় বসবাসকারী মুনিয়া গ্রীষ্মের ছুটিতে বাংলাদেশে চাচার বাসায় বেড়াতে আসেন। সেখানে এসে দেখতে পান প্রতিদিন বজ্রসহ ঝড়, আবার ঝড়ের সাথে শিলাবৃষ্টি। মুনিয়া তার চাচার কাছে এ বজ্রঝড় সম্পর্কে জানতে চাইল।

Rajshahi · 2018

ক
নিরক্ষীয় শান্ত বলয় কাকে বলে?
খ
বায়ুপ্রবাহ সমুদ্রস্রোতের অন্যতম কারণ- ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে ইঙ্গিতকৃত দুর্যোগ সংঘটনের কারণ ব্যাখ্যা কর।
ঘ
মুনিয়ার বসবাসকৃত দেশ ও চাচার, বসবাসকৃত দেশের জলবায়ুর তারতম্য বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.বায়ুপ্রবাহ সমুদ্রস্রোতের অন্যতম কারণ- ব্যাখ্যা কর।

বায়ুপ্রবাহ সমুদ্রস্রোতের অন্যতম কারণ- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিরক্ষীয় শান্ত বলয় কাকে বলে?

নিরক্ষীয় শান্ত বলয় কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।