শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত 'ঘটনা-১' এর বর্ণনা দাও।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'ঘটনা-১' হলো কালবৈশাখী। নিচে এর বর্ণনা দেওয়া হলো: গ্রীষ্মকালে বাংলাদেশে ও পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎপূর্ণ ঝড়-বৃষ্টি হয়। এ ঝড় বৈশাখ মাসে উত্তর-পশ্চিম দিক হতে আসে বলে একে কালবৈশাখী ঝড় বা গ্রীষ্মকালীন উত্তর-পশ্চিম ঝড় বলে। অবশ্য কোনো কোনো সময় চৈত্র মাসেও এ ঝড় দেখা যায়। বাংলাদেশে গ্রীষ্মকালীন বৃষ্টিপাতের ২০% কালবৈশাখী (Nor [গণিত] wester) হতে সংঘটিত হয়। সাধারণত উত্তর-পশ্চিম দিক হতে এ ঝড়ের উৎপত্তি হয়। তাই কালবৈশাখী ঝড়কে উত্তর-পশ্চিম বজ্রবিদ্যুৎপূর্ণ ঝড়বৃষ্টিও বলা হয়। জুন মাসে মৌসুমি বায়ুর আগমনের সাথে সাথে এটি অন্তর্হিত হয়। এজন্য একে মৌসুমি বায়ুর অগ্রদূত বলা হয়ে থাকে। দক্ষিণ দিক হতে প্রবাহিত উষ্ণ জলীয়বাষ্পপূর্ণ বায়ু উত্তর-পশ্চিমে পৌছিয়ে উপরে উত্থিত হয়ে থাকে। এ বায়ুর ঠিক উপর দিয়ে উত্তর-পশ্চিম বা পশ্চিম দিক হতে শুল্ক শীতল বায়ু প্রবাহিত হয়। এ দুই.. বিপরীতগামী বায়ুপ্রবাহের সন্ধিস্থলে বজ্রবিদ্যুৎসহ কালবৈশাখী ঝড় শুরু হয়। এ ঝড় সবসময় সন্ধ্যার পূর্বে বা অব্যবহিত পরে আবির্ভূত হয়। এ কালবৈশাখীর গতি প্রতি ঘণ্টায় ৪০ কিলোমিটার হতে ৮০ কিলোমিটার। অনেক সময় এ ঝড়ের গতি ঘণ্টায় ১২৮ কিলোমিটারেরও বেশি হয়ে থাকে এবং ঘরবাড়ি, গাছপালা, শস্য প্রভৃতি নষ্ট হয়। কোনো কোনো বছর এর দরুন মানুষ ও পশুপাখির প্রাণহানি ঘটে। অনেক সময় কালবৈশাখী ঝড়ের সাথে শিলাবৃষ্টিও হয়ে থাকে। কোনো কোনো সময় বড় আকারের শিলাও বর্ষিত হয়।

HSC Geography 1st Paper Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Geography 1st Paper · Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত 'ঘটনা-১' এর বর্ণনা দাও।

উদ্দীপক

ঘটনা-১ : বাংলাদেশে গ্রীষ্মকালে বজ্রবিদ্যুৎসহ ঝড় সংঘটিত হয়। ঘটনা-২ : পর্বতে বাধা পেয়ে এক ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয়।

Jessore · 2025

উত্তর

যে বায়ুপ্রবাহ পৃথিবীর বায়ুচাপ বলগুলো দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সারাবছর একই দিকে প্রবাহিত হয় তাকে নিয়ত বায়ু বলে।

উত্তর

বনভূমি জলবায়ুর একটি গুরুত্বপূর্ণ নিয়ামক। যে অঞ্চলে বনভূমির পরিমাণ অধিক সেখানে সূর্যের তাপ সরাসরি ভূপৃষ্ঠকে উত্তপ্ত করতে পারে না। ফলে সেখানকার জলবায়ু অনেকটা শীতল থাকে। বনভূমি আবার প্রয়োজনের অতিরিক্ত পানি বাষ্পীভবনের মাধ্যমে ছেড়ে দেয়। যা বায়ুতে মিশে বৃষ্টিপাত ঘটায়। তাই দেখা যায়, বনভূমি অঞ্চলে অধিক বৃষ্টিপাত হয়। বাংলাদেশের বৃষ্টিপাতের পরিমাণ দক্ষিণাঞ্চলের বনভূমির ওপর অনেকটা নির্ভরশীল। একসময় পাকিস্তানের পেশোয়ার উপত্যকায় প্রচুর বনভূমি ছিল তখন সেখানকার জলবায়ু আর্দ্র ছিল। পরবর্তীতে সেখানকার বনভূমি ধ্বংস হয়ে যাওয়াতে ঐ অঞ্চলের জলবায়ু চরমভাবাপন্ন হয়েছে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত 'ঘটনা-১' হলো কালবৈশাখী। নিচে এর বর্ণনা দেওয়া হলো: গ্রীষ্মকালে বাংলাদেশে ও পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎপূর্ণ ঝড়-বৃষ্টি হয়। এ ঝড় বৈশাখ মাসে উত্তর-পশ্চিম দিক হতে আসে বলে একে কালবৈশাখী ঝড় বা গ্রীষ্মকালীন উত্তর-পশ্চিম ঝড় বলে। অবশ্য কোনো কোনো সময় চৈত্র মাসেও এ ঝড় দেখা যায়। বাংলাদেশে গ্রীষ্মকালীন বৃষ্টিপাতের ২০% কালবৈশাখী (Nor′Nor^{\prime} wester) হতে সংঘটিত হয়। সাধারণত উত্তর-পশ্চিম দিক হতে এ ঝড়ের উৎপত্তি হয়। তাই কালবৈশাখী ঝড়কে উত্তর-পশ্চিম বজ্রবিদ্যুৎপূর্ণ ঝড়বৃষ্টিও বলা হয়। জুন মাসে মৌসুমি বায়ুর আগমনের সাথে সাথে এটি অন্তর্হিত হয়। এজন্য একে মৌসুমি বায়ুর অগ্রদূত বলা হয়ে থাকে। দক্ষিণ দিক হতে প্রবাহিত উষ্ণ জলীয়বাষ্পপূর্ণ বায়ু উত্তর-পশ্চিমে পৌছিয়ে উপরে উত্থিত হয়ে থাকে। এ বায়ুর ঠিক উপর দিয়ে উত্তর-পশ্চিম বা পশ্চিম দিক হতে শুল্ক শীতল বায়ু প্রবাহিত হয়। এ দুই.. বিপরীতগামী বায়ুপ্রবাহের সন্ধিস্থলে বজ্রবিদ্যুৎসহ কালবৈশাখী ঝড় শুরু হয়। এ ঝড় সবসময় সন্ধ্যার পূর্বে বা অব্যবহিত পরে আবির্ভূত হয়। এ কালবৈশাখীর গতি প্রতি ঘণ্টায় ৪০ কিলোমিটার হতে ৮০ কিলোমিটার। অনেক সময় এ ঝড়ের গতি ঘণ্টায় ১২৮ কিলোমিটারেরও বেশি হয়ে থাকে এবং ঘরবাড়ি, গাছপালা, শস্য প্রভৃতি নষ্ট হয়। কোনো কোনো বছর এর দরুন মানুষ ও পশুপাখির প্রাণহানি ঘটে। অনেক সময় কালবৈশাখী ঝড়ের সাথে শিলাবৃষ্টিও হয়ে থাকে। কোনো কোনো সময় বড় আকারের শিলাও বর্ষিত হয়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত 'ঘটনা-২' হলো শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। নিচে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতের বৈশিষ্ট্য বিশ্লেষণ করা হলো: জলীয়বাষ্পপূর্ণ বায়ুর গতিপথে কোনো উচ্চভূমি বা' পর্বত দ্বারা বাধাপ্রাপ্ত হলে ঐ জলীয়বাষ্পপূর্ণ বায়ু পর্বত বা উচ্চভূমির পার্শ্বদেশ বেয়ে উপরে ওঠে প্রসারিত হয়। তখন পর্বতের উপরের শীতল তুষারের সংস্পর্শে এসে জলীয়বাষ্প শীতল ও ঘনীভূত হয়ে পর্বতের প্রতিবাত পার্শ্বে বৃষ্টিপাত ঘটায়। মূলত ভূমির বন্ধুরতার কারণে এ বৃষ্টিপাত হয় বলে একে শৈলোৎক্ষেপ বৃষ্টি বলে। কিন্তু পর্বত অতিক্রম করে ঐ বায়ু যখন পর্বতের অপর পার্শ্বে পৌছায় তখন বায়ুতে জলীয়বাষ্প অনেক কমে যায়। বায়ু তখন পর্বতের গাত্র বেয়ে নিচে নামতে থাকে। ফলে উত্তপ্ত ও প্রায় শুষ্ক হয়ে পড়ে। এ কারণে পর্বতের অনুবাত পার্শ্বে বৃষ্টিপাত হয় না, বা কম হয়। এজন্য পর্বত বা পাহাড়ের বৃষ্টিপাতহীন অনুবাত অঞ্চলকে বৃষ্টিচ্ছায় অঞ্চল বলে। জলীয়বাষ্পপূর্ণ দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু হিমালয়ে বাধাপ্রাপ্ত হলে তার দক্ষিণাংশে পশ্চিমবঙ্গ, আসাম ও বাংলাদেশে বৃষ্টিপাত হয়। কিন্তু হিমালয়ের উত্তরে অবস্থিত তিব্বত ও মধ্য এশিয়ায় বৃষ্টি হয় না বলে ঐ অঞ্চল বৃষ্টিচ্ছায় অঞ্চলে পরিণত হয়েছে। পৃথিবীর বহুদেশে। শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত সংঘটিত হতে দেখা যায়। এ বৃষ্টিপাত সাধারণত বৃহৎ এলাকাব্যাপী সংঘটিত হয়। এ বৃষ্টির কোনো সুনির্দিষ্ট সময়কাল নেই।
HSCGeography 1st PaperChapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Rajshahi · 2017

ক
নিয়ত বায়ু কাকে বলে?
খ
নিম্নচাপ সৃষ্টির কারণ ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের 'ক' বায়ুপ্রবাহের কারণ ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকের 'ক' ও 'খ' বায়ুপ্রবাহের বৈশিষ্ট্য বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.নিম্নচাপ সৃষ্টির কারণ ব্যাখ্যা কর।

নিম্নচাপ সৃষ্টির কারণ ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিয়ত বায়ু কাকে বলে?

নিয়ত বায়ু কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

হাসান সাহেব একটি দেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়ে ডিসেম্বর মাসে যোগদান করতে এসে দেখলেন ঠাণ্ডা মোটেই নেই এবং প্রায় প্রতিদিন বিকেলে বজ্রসহ বৃষ্টিপাত হয়। তিনি আরো জানতে পারলেন জলবায়ু অনুকূলে থাকায় এখানে রাবার ও পাম গাছ ভালো জন্মে।

Dhaka · 2017

ক
বৃষ্টিপাতের সংজ্ঞা দাও।
খ
আবহাওয়ার উপাদান ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে আলোচিত দেশটির জলবায়ুর বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকে ইঙ্গিতকৃত দেশটির উদ্ভিজ্জের উপর জলবায়ুর প্রভাব বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.আবহাওয়ার উপাদান ব্যাখ্যা কর।

আবহাওয়ার উপাদান ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বৃষ্টিপাতের সংজ্ঞা দাও।

বৃষ্টিপাতের সংজ্ঞা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মালয়েশিয়ায় বসবাসকারী মুনিয়া গ্রীষ্মের ছুটিতে বাংলাদেশে চাচার বাসায় বেড়াতে আসেন। সেখানে এসে দেখতে পান প্রতিদিন বজ্রসহ ঝড়, আবার ঝড়ের সাথে শিলাবৃষ্টি। মুনিয়া তার চাচার কাছে এ বজ্রঝড় সম্পর্কে জানতে চাইল।

Rajshahi · 2018

ক
নিরক্ষীয় শান্ত বলয় কাকে বলে?
খ
বায়ুপ্রবাহ সমুদ্রস্রোতের অন্যতম কারণ- ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে ইঙ্গিতকৃত দুর্যোগ সংঘটনের কারণ ব্যাখ্যা কর।
ঘ
মুনিয়ার বসবাসকৃত দেশ ও চাচার, বসবাসকৃত দেশের জলবায়ুর তারতম্য বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.বায়ুপ্রবাহ সমুদ্রস্রোতের অন্যতম কারণ- ব্যাখ্যা কর।

বায়ুপ্রবাহ সমুদ্রস্রোতের অন্যতম কারণ- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিরক্ষীয় শান্ত বলয় কাকে বলে?

নিরক্ষীয় শান্ত বলয় কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।