উদ্দীপকে উল্লিখিত ক-বায়ুর গুরুত্ব বর্ণনা কর
উত্তর: উদ্দীপকের 'ক' চিহ্নিত অংশটি অয়ন বায়ু নির্দেশ করে। মানবজীবন ও পরিবেশের ওপর এর গুরুত্ব অপরিসীম। পালতোলা জাহাজের যুগে এই বায়ুর নির্দিষ্ট দিক অনুসরণ করে বণিকরা যাতায়াত করতেন, তাই একে বাণিজ্য বায়ু বলা হয়। এই আন্তর্জাতিক বাণিজ্যের প্রসারে ঐতিহাসিক ভূমিকা রেখেছে। উত্তর-পূর্ব এবং দক্ষিণ-পূর্ব অয়ন বায়ু নিরক্ষীয় অঞ্চলে মিলিত হয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। ফলে এখানে ঘন ক্রান্তীয় বনাঞ্চল সৃষ্টি হয়েছে। মহাদেশগুলোর পূর্ব অংশে বৃষ্টিপাত ঘটালেও পশ্চিম দিকে পৌছাতে পৌঁছাতে এই বায়ু শুষ্ক হয়ে যায়। এ কারণেই বিশ্বের বড় বড় উষ্ণ. মরুভূমিগুলো (যেমন: সাহারা মরুভূমি) মহাদেশের পশ্চিম পাশে অবস্থিত। এ বায়ু উষ্ণমণ্ডল থেকে তাপকে উচ্চ অক্ষাংশের দিকে স্থানান্তরের মাধ্যমে পৃথিবীর তাপমাত্রার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।
HSC Geography 1st Paper Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ক-বায়ুর গুরুত্ব বর্ণনা কর
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর
