নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও; পৃথিবীর অনেক অঞ্চলে সারাবছর প্রায় প্রতিদিনই বিকেলে এক ধরনের বৃষ্টিপাত হয়। আবার মধ্য "অক্ষাংশে শীতল ও উষ্ণ বায়ু মুখোমুখি উপস্থিত হয়ে অন্য এক ধরনের বৃষ্টিপাত ঘটায়। Q. দু'ধরনের বৃষ্টিপাতের মধ্যে বৈসাদৃশ্য রয়েছে কোন ক্ষেত্রে? i. ভৌগোলিক অবস্থানে ii. উদ্ভিজ্জের প্রকৃতিতে iii. বজ্রসহ বৃষ্টিপাত নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i ও ii
ব্যাখ্যা: পরিচলন ও সংঘর্ষ বৃষ্টিপাত সাধারণভাবে নিরক্ষীয় ও মধ্য অক্ষাংশ অঞ্চলের বৈশিষ্ট্য। ভৌগোলিক অবস্থানগত পার্থক্যের কারণে এ দুই অঞ্চলের উদ্ভিদের প্রকৃতিও ভিন্ন, তবে বজ্রসহ বৃষ্টিপাত উভয় অঞ্চলেই দেখা যায়।
HSC Geography 1st Paper Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক · MCQ

