উদ্দীপকের 'খ' কীভাবে দুটি স্থানের জলবায়ু ভিন্ন হতে প্রভাববিস্তার করে থাকে- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের 'খ' হলো জলবায়ুর নিয়ন্ত্রণকারী নিয়ামকসমূহ। এই - নিয়ামকগুলোই মূলত পৃথিবীজুড়ে বিভিন্ন স্থানের জলবায়ুর ভিন্নতার মূল কারণ। নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলগুলোতে সূর্য লম্বভাবে কিরণ দেয় বলে সেখানে উষ্ণ জলবায়ু বিরাজ করে। অক্ষাংশ বাড়ার সাথে সাথে সূর্যরশ্মি তির্যক হয়, ফলে জলবায়ু শীতল হতে থাকে। উচ্চতা বাড়লে তাপমাত্রা হ্রাস পায়। তাই একই অক্ষাংশে অবস্থিত হওয়া সত্ত্বেও সমতল ভূমির তুলনায় পাহাড়ি বা উচ্চভূমি অঞ্চলের জলবায়ু অনেক শীতল হয়। সমুদ্রের কাছের এলাকাগুলোতে নাতিশীতোষ্ণ জলবায়ু থাকে। সমুদ্র থেকে দূরত্ব বাড়লে সেখানে গ্রীষ্মে চরম গরম এবং শীতে চরম শীত অনুভূত হয়। উঁচু পর্বত বায়ুপ্রবাহে বাঁধা দিলে পর্বতের এক পাশে প্রচুর বৃষ্টিপাত হয়, কিন্তু অন্য পাশে কম বৃষ্টি হওয়ায় শুষ্ক জলবায়ু থাকে। সুতরাং অক্ষাংশ, উচ্চতা বা সমুদ্র থেকে দূরত্বের মতো নিয়ামকগুলোর পার্থক্যের কারণেই পৃথিবীর এক প্রান্তের জলবায়ু অন্য প্রান্ত থেকে সম্পূর্ণ ভিন্ন হয়।
HSC Geography 1st Paper Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক · সৃজনশীল
উদ্দীপকের 'খ' কীভাবে দুটি স্থানের জলবায়ু ভিন্ন হতে প্রভাববিস্তার ক…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর
