ঘর্ণিবাত কীভাবে গোলার্ধসমহে কার্যকর হয়?
উত্তর: স্থলভাগ কিংবা জলভাগের কোনো স্বল্প পরিসর স্থান হঠাৎ উত্তপ্ত হলে সেখানকার বায়ু হালকা হয় ও পার্শ্বচাপের ফলে উপরে গিয়ে ওই স্থানে একটি শক্তিশালী নিম্নচাপ কক্ষ বা কেন্দ্র গঠন করে। বায়ুমণ্ডলের নিচের স্তরে ওই কেন্দ্রকে ঘিরে খাড়া বায়ুচাপীয় ঢাল তৈরি হয়। তখন চারদিক থেকে বাতাস প্রবলবেগে কুণ্ডলী আকারে পাক খেতে খেতে কেন্দ্রের দিকে ছুটে আসে এবং পর্যায়ক্রমে উষ্ণ ও উর্ধ্বগামী হয়। শক্তিশালী নিম্নচাপ কক্ষকে ঘিরে কেন্দ্র অভিমুখী ও ঊর্ধ্বগামী দ্রুতগতিসম্পন্ন উষ্ণ ঘূর্ণায়মান বায়ুকে ঘূর্ণিবাত বলে। ঘূর্ণিবাত উত্তর গোলার্ধে বামাবর্তে অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীতে দক্ষিণ গোলার্ধে দক্ষিণাবর্তে অর্থাৎ ঘড়ির কাঁটার ডান দিকে প্রবাহিত হয়।
HSC Geography 1st Paper Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক · সৃজনশীল
ঘর্ণিবাত কীভাবে গোলার্ধসমহে কার্যকর হয়?
উত্তর
