জলবায়ুর ক্ষেত্রে সমুদ্র থেকে দূরত্বের সম্পর্ক ব্যাখ্যা কর।
উত্তর: জলবায়ুর ওপর সমুদ্র থেকে দূরত্বের প্রভাব ব্যাপক। কোনো স্থান সমুদ্র উপকূলের কাছাকাছি অবস্থিত হলে সেখানকার জলবায়ু সমভাবাপন্ন বা মৃদুভাবাপন্ন হয়। কারণ, স্থলভাগের তুলনায় জলভাগ দেরিতে উত্তপ্ত হয় এবং দেরিতে শীতল হয়; ফলে সমুদ্রের প্রভাবে উপকূলীয় অঞ্চলে শীত বা গ্রীষ্ম কোনোটিই তীব্র হতে পারে না। অন্যদিকে, কোনো স্থান সমুদ্র থেকে দূরে মহাদেশের অভ্যন্তরে অবস্থিত হলে সেখানকার জলবায়ু চরমভাবাপন্ন হয়। অর্থাৎ, সমুদ্রের প্রভাব না থাকায় সেখানে গ্রীষ্মকালে প্রচণ্ড গরম এবং শীতকালে প্রচণ্ড শীত অনুভূত হয়।
HSC Geography 1st Paper Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক · সৃজনশীল
জলবায়ুর ক্ষেত্রে সমুদ্র থেকে দূরত্বের সম্পর্ক ব্যাখ্যা কর।
উত্তর
