শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের 'ক' ও 'খ' অঞ্চলের স্রোতের প্রভাব বিশ্লেষণ করো।

উত্তর: উদ্দীপকের 'ক' চিহ্নিত অঞ্চল হলো দক্ষিণ আটলান্টিক মহাসাগর এবং 'খ' চিহ্নিত অঞ্চল হরো উত্তর আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগরের উষ্ণ ও শীতল স্রোতগুলো উপকূলীয় অঞ্চলে ব্যাপক প্রভাব বিস্তার করে। আটলান্টিকের দুই তীরে আমেরিকা, ইউরোপ ও আফ্রিকার অবস্থান। এসব অঞ্চলের জলবায়ু, কৃষি ছাড়াও সারা বিশ্বের ব্যবসা-বাণিজ্য, আটলান্টিক মহাসাগরীয় উপকূলীয় স্রোত দ্বারা প্রভাবিত হয়। উষ্ণ উপসাগরীয় স্রোত মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড ও নরওয়ে উপকূল বরফমুক্ত রাখে এবং বৃষ্টিপাত ঘটায়। ফলে কৃষিকার্যে সহায়ক পরিবেশ ছাড়াও শৈত্যের প্রভাব কমে যাওয়ায় বাণিজ্যের সহায়ক পরিবেশ সৃষ্টি করে। তাছাড়া এই স্রোতপথে অতি সহজে উত্তর আমেরিকা থেকে ইউরোপে পৌঁছানো যায়। বিশ্বের সমুদ্রপথের সর্বাধিক যাত্রী ও পণ্য এই পথে পরিবাহিত হয়। উত্তর আটলান্টিকের সুমেরু ও ল্যাব্রাডার স্রোতের প্রভাবে কানাডার উপকূলে বরফ জমে থাকা ছাড়াও এসব স্রোতপথে হিমশৈল থাকায় জাহাজ চলাচলে সমস্যা হয়। ল্যাব্রাডার ও উপসাগরীয় স্রোতের মিলনস্থলে ব্যাপক কুয়াশা ও তুষার ঝড়ে জাহাজ চলাচল ছাড়াও স্বাভাবিক কাজকর্ম ও জীবনধারণে বিঘ্ন সৃষ্টি হয়। তবে হিমশৈল উষ্ণ স্রোতের সংস্পর্শে গলে গিয়ে নিউফাউন্ডল্যান্ডে ও নরওয়ের নিকট মৎস্যচারণক্ষেত্র সৃষ্টি করে। উত্তর নিরক্ষীয় স্রোতের অনুকূলে জাহাজ চালনা করে ইউরোপ থেকে নিরাপদে ও অল্প সময়ে উত্তর আমেরিকায় পৌঁছানো যায়। তাছাড়া এই উষ্ণ স্রোত ক্যারিবীয় দ্বীপপুঞ্জে যথেষ্ট বৃষ্টিপাত ঘটায়। দক্ষিণ নিরক্ষীয় স্রোত ও এর শাখা ব্রাজিল স্রোতের প্রভাবে মেক্সিকোতে ও দক্ষিণ আমেরিকার উপকূলে বৃষ্টিপাত ঘটে। এই স্রোতের প্রভাবে উপকূলীয় অঞ্চলের জলবায়ু সমভাবাপন্ন থাকায় কৃষি ও ব্যবসা-বাণিজ্যের যথেষ্ট প্রসার ঘটেছে। সবদিক বিবেচনায় উত্তর ও দক্ষিণ আটলান্টিক মহাসাগরের উষ্ণ স্রোতসমূহ জলবায়ু, কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য ও যাত্রী পরিবহনে ইতিবাচক প্রভাব বিস্তার করে তবে শীতল স্রোতের প্রভাব বেশ নেতিবাচক ।

HSC Geography 1st Paper Chapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Geography 1st Paper · Chapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা · সৃজনশীল

উদ্দীপকের 'ক' ও 'খ' অঞ্চলের স্রোতের প্রভাব বিশ্লেষণ করো।

উদ্দীপক

question image

উত্তর

সমুদ্রের উপরিভাগের পানিরাশির একটি নির্দিষ্ট গতিপথ অনুসরণ করে এক স্থান হতে অন্য স্থানে প্রবাহিত হওয়াকে সমুদ্রস্রোত বলে।

উত্তর

সমুদ্রস্রোত সৃষ্টির প্রধান কারণ বায়ুপ্রবাহ । মহাসাগরগুলোর উপরিভাগের পানিরাশি বায়ু দ্বারা তাড়িত হয়ে এক স্থান হতে অন্য স্থানে প্রবাহিত হয়। পৃথিবীর নিয়ত বায়ুপ্রবাহ নির্দিষ্ট পথে প্রবাহিত হয়। সমুদ্রস্রোত এ বায়ুর গতিপথ অনুসরণ করে। অয়ন বায়ু প্রবাহিত এলাকায় সমুদ্রস্রোত বায়ুপ্রবাহের গতির সাথে সঙ্গতি রেখে পূর্ব হতে পশ্চিমে এবং প্রত্যয়ন বায়ু প্রবাহিত এলাকায় পশ্চিম হতে পূর্ব দিকে ধাবিত হয়। যেমন- আটলান্টিক মহাসাগরের উত্তর নিরক্ষীয় স্রোত।

উত্তর

বেঙ্গুয়েলা স্রোত : কুমেরু স্রোতের যে শাখা আফ্রিকার পশ্চিম উপকূলে বেঙ্গুয়েলার নিকট দিয়ে উত্তরে অগ্রসর হয় তা বেঙ্গুয়েলা স্রোত নামে পরিচিত। দক্ষিণ নিরক্ষীয় স্রোত : বেঙ্গুয়েলা স্রোত যখন নিরক্ষরেখার দক্ষিণ দিয়ে সোজা পশ্চিমে অগ্রসর হয় তখন তা দক্ষিণ নিরক্ষীয় স্রোত নামে অভিহিত হয়। এই স্রোতের দুটি শাখার একটি ক্যারিবিয়ান সাগরে প্রবেশ করে এবং অপরটি দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল দিয়ে প্রবাহিত হয়। ব্রাজিল স্রোত : দক্ষিণ নিরক্ষীয় স্রোতের যে শাখা দক্ষিণ আমেরিকার ব্রাজিল, উরুগুয়ে ও আর্জেন্টিনা উপকূল দিয়ে দক্ষিণ দিকে প্রবাহিত হয় তা ব্রাজিল স্রোত নামে পরিচিত। ফকল্যান্ড স্রোত : দক্ষিণ আটলান্টিক মহাসাগরে প্রধান স্রোতচক্রের চারটি স্রোত ছাড়াও কুমেরু স্রোতের একটি ক্ষুদ্র শাখা ফকল্যান্ড দ্বীপের নিকট দিয়ে উত্তর দিকে অগ্রসর হয়ে ব্রাজিল স্রোতের সাথে মিলিত হয়েছে নিঃশেষ হয়ে যায়। এটি ফকল্যান্ড স্রোত নামে পরিচিত।

উত্তর

উদ্দীপকের 'ক' চিহ্নিত অঞ্চল হলো দক্ষিণ আটলান্টিক মহাসাগর এবং 'খ' চিহ্নিত অঞ্চল হরো উত্তর আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগরের উষ্ণ ও শীতল স্রোতগুলো উপকূলীয় অঞ্চলে ব্যাপক প্রভাব বিস্তার করে। আটলান্টিকের দুই তীরে আমেরিকা, ইউরোপ ও আফ্রিকার অবস্থান। এসব অঞ্চলের জলবায়ু, কৃষি ছাড়াও সারা বিশ্বের ব্যবসা-বাণিজ্য, আটলান্টিক মহাসাগরীয় উপকূলীয় স্রোত দ্বারা প্রভাবিত হয়। উষ্ণ উপসাগরীয় স্রোত মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড ও নরওয়ে উপকূল বরফমুক্ত রাখে এবং বৃষ্টিপাত ঘটায়। ফলে কৃষিকার্যে সহায়ক পরিবেশ ছাড়াও শৈত্যের প্রভাব কমে যাওয়ায় বাণিজ্যের সহায়ক পরিবেশ সৃষ্টি করে। তাছাড়া এই স্রোতপথে অতি সহজে উত্তর আমেরিকা থেকে ইউরোপে পৌঁছানো যায়। বিশ্বের সমুদ্রপথের সর্বাধিক যাত্রী ও পণ্য এই পথে পরিবাহিত হয়। উত্তর আটলান্টিকের সুমেরু ও ল্যাব্রাডার স্রোতের প্রভাবে কানাডার উপকূলে বরফ জমে থাকা ছাড়াও এসব স্রোতপথে হিমশৈল থাকায় জাহাজ চলাচলে সমস্যা হয়। ল্যাব্রাডার ও উপসাগরীয় স্রোতের মিলনস্থলে ব্যাপক কুয়াশা ও তুষার ঝড়ে জাহাজ চলাচল ছাড়াও স্বাভাবিক কাজকর্ম ও জীবনধারণে বিঘ্ন সৃষ্টি হয়। তবে হিমশৈল উষ্ণ স্রোতের সংস্পর্শে গলে গিয়ে নিউফাউন্ডল্যান্ডে ও নরওয়ের নিকট মৎস্যচারণক্ষেত্র সৃষ্টি করে। উত্তর নিরক্ষীয় স্রোতের অনুকূলে জাহাজ চালনা করে ইউরোপ থেকে নিরাপদে ও অল্প সময়ে উত্তর আমেরিকায় পৌঁছানো যায়। তাছাড়া এই উষ্ণ স্রোত ক্যারিবীয় দ্বীপপুঞ্জে যথেষ্ট বৃষ্টিপাত ঘটায়। দক্ষিণ নিরক্ষীয় স্রোত ও এর শাখা ব্রাজিল স্রোতের প্রভাবে মেক্সিকোতে ও দক্ষিণ আমেরিকার উপকূলে বৃষ্টিপাত ঘটে। এই স্রোতের প্রভাবে উপকূলীয় অঞ্চলের জলবায়ু সমভাবাপন্ন থাকায় কৃষি ও ব্যবসা-বাণিজ্যের যথেষ্ট প্রসার ঘটেছে। সবদিক বিবেচনায় উত্তর ও দক্ষিণ আটলান্টিক মহাসাগরের উষ্ণ স্রোতসমূহ জলবায়ু, কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য ও যাত্রী পরিবহনে ইতিবাচক প্রভাব বিস্তার করে তবে শীতল স্রোতের প্রভাব বেশ নেতিবাচক ।
HSCGeography 1st PaperChapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Rajshahi · 2017

ক
জোয়ার কাকে বলে?
খ
বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে জোয়ার ভাটার প্রভাব ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের 'ক' চিত্রে কোন ধরনের জোয়ার হয়- ব্যাখ্যা কর।
ঘ
'ক' ও 'খ' চিত্রের জোয়ারের তুলনামূলক বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে জোয়ার ভাটার প্রভাব ব্যাখ্যা কর।

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে জোয়ার ভাটার প্রভাব ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.জোয়ার কাকে বলে?

জোয়ার কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Rajshahi · 2017

ক
শৈবাল সাগর কোথায় অবস্থিত?
খ
বায়ুপ্রবাহ সমুদ্রস্রোতকে কিভাবে প্রভাবিত করে ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের 'ক' স্রোতের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
ঘ
চিত্রের 'ক' ও 'খ' স্রোতের মিলন স্থলের তাৎপর্য বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.বায়ুপ্রবাহ সমুদ্রস্রোতকে কিভাবে প্রভাবিত করে ব্যাখ্যা কর।

বায়ুপ্রবাহ সমুদ্রস্রোতকে কিভাবে প্রভাবিত করে ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.শৈবাল সাগর কোথায় অবস্থিত?

শৈবাল সাগর কোথায় অবস্থিত?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

একটি মহাসাগর যার পশ্চিম দিকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ এবং দক্ষিণ পূর্বদিকে ওশেনিয়া অঞ্চলের বৃহত্তম দেশটি অবস্থিত। উক্ত মহাসাগরের উত্তর অংশের স্রোত ঋতুভেদে দিক পরিবর্তন করে প্রবাহিত হয়।

Dhaka · 2017

ক
সমুদ্রস্রোত কাকে বলে?
খ
জলবায়ুর উপর সমুদ্রস্রোতের প্রভাব ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে ইঙ্গিতকৃত মহাসাগরটি মানচিত্রে প্রদর্শন কর।
ঘ
উদ্দীপকে উল্লিখিত মহাসাগরটির উত্তর অংশের স্রোত ঋতুভেদে ভিন্ন ভিন্ন দিক হতে প্রবাহিত হওয়ার কারণ বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.জলবায়ুর উপর সমুদ্রস্রোতের প্রভাব ব্যাখ্যা কর।

জলবায়ুর উপর সমুদ্রস্রোতের প্রভাব ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সমুদ্রস্রোত কাকে বলে?

সমুদ্রস্রোত কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।