বায়ুপ্রবাহ সমুদ্রস্রোতকে প্রভাবিত করে- ব্যাখ্যা করো ।
উত্তর: সমুদ্রস্রোত সৃষ্টির প্রধান কারণ বায়ুপ্রবাহ । মহাসাগরগুলোর উপরিভাগের পানিরাশি বায়ু দ্বারা তাড়িত হয়ে এক স্থান হতে অন্য স্থানে প্রবাহিত হয়। পৃথিবীর নিয়ত বায়ুপ্রবাহ নির্দিষ্ট পথে প্রবাহিত হয়। সমুদ্রস্রোত এ বায়ুর গতিপথ অনুসরণ করে। অয়ন বায়ু প্রবাহিত এলাকায় সমুদ্রস্রোত বায়ুপ্রবাহের গতির সাথে সঙ্গতি রেখে পূর্ব হতে পশ্চিমে এবং প্রত্যয়ন বায়ু প্রবাহিত এলাকায় পশ্চিম হতে পূর্ব দিকে ধাবিত হয়। যেমন- আটলান্টিক মহাসাগরের উত্তর নিরক্ষীয় স্রোত।
HSC Geography 1st Paper Chapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা · সৃজনশীল
বায়ুপ্রবাহ সমুদ্রস্রোতকে প্রভাবিত করে- ব্যাখ্যা করো ।
উত্তর

