উদ্দীপকে উল্লিখিত মহাসাগর-১ এর শীতল স্রোতসমূহ চিত্রসহ ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মহাসাগরটি ভারত মহাসাগর। ভারত মহাসাগরের শীতল স্রোতসমূহ চিত্রসহ ব্যাখ্যা করা হলো— [চিত্র] কুমেরু স্রোত : পশ্চিমা বায়ুর প্রভাবে এন্টার্কটিকায় একটি স্রোত সৃষ্টি হয়ে সমগ্র অঞ্চলে চক্রাকারে প্রবাহিত হয়। এই স্রোত প্রশান্ত ও আটলান্টিক অতিক্রম করে আফ্রিকার দক্ষিণ দিয়ে ভারত মহাসাগরে প্রবেশ করে এবং সোজা পূর্ব দিকে অগ্রসর হয়ে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে উপনীত হয়। সেখানে একটি শাখা অস্ট্রেলিয়ার দক্ষিণ উপকূল দিয়ে পুনরায় প্রশান্ত মহাসাগরে প্রবেশ করে কুমেরু স্রোতচক্র তৈরি করেছে। অপর শাখা অস্ট্রেলিয়ার লিউইন অন্তরীপে বাধাপ্রাপ্ত হয়ে উত্তরে অগ্রসর হয়। এই স্রোতকে পশ্চিমা স্রোতও বলা হয়ে থাকে ৷ পশ্চিম অস্ট্রেলিয় স্রোত : কুমেরু স্রোতের যে শাখা অস্ট্রেলিয়ার উপকূলে বাধাপ্রাপ্ত হয়ে দেশটির পশ্চিম পার্শ্ব দিয়ে উত্তরে অগ্রসর হয় তা পশ্চিম অস্ট্রেলিয় স্রোত হিসাবে পরিচিত। এটি আটলান্টিকের বেঙ্গুয়েলা ও প্রশান্ত মহাসাগরের পেরু বা হামবোল্ড স্রোতের সাথে তুলনীয়। এই শীতল স্রোতটি ক্রমান্বয়ে উত্তরগামী হয়ে ক্রান্তীয় অঞ্চলে ক্ৰমে উষ্ণস্রোতে পরিণত হয় এবং অস্ট্রেলিয়ার উত্তর দিকে প্রশান্ত মহাসাগরে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের একটি শাখার সাথে মিলিত হয় ।
HSC Geography 1st Paper Chapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মহাসাগর-১ এর শীতল স্রোতসমূহ চিত্রসহ ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
কুমেরু স্রোত : পশ্চিমা বায়ুর প্রভাবে এন্টার্কটিকায় একটি স্রোত সৃষ্টি হয়ে সমগ্র অঞ্চলে চক্রাকারে প্রবাহিত হয়। এই স্রোত প্রশান্ত ও আটলান্টিক অতিক্রম করে আফ্রিকার দক্ষিণ দিয়ে ভারত মহাসাগরে প্রবেশ করে এবং সোজা পূর্ব দিকে অগ্রসর হয়ে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে উপনীত হয়। সেখানে একটি শাখা অস্ট্রেলিয়ার দক্ষিণ উপকূল দিয়ে পুনরায় প্রশান্ত মহাসাগরে প্রবেশ করে কুমেরু স্রোতচক্র তৈরি করেছে। অপর শাখা অস্ট্রেলিয়ার লিউইন অন্তরীপে বাধাপ্রাপ্ত হয়ে উত্তরে অগ্রসর হয়। এই স্রোতকে পশ্চিমা স্রোতও বলা হয়ে থাকে ৷
পশ্চিম অস্ট্রেলিয় স্রোত : কুমেরু স্রোতের যে শাখা অস্ট্রেলিয়ার উপকূলে বাধাপ্রাপ্ত হয়ে দেশটির পশ্চিম পার্শ্ব দিয়ে উত্তরে অগ্রসর হয় তা পশ্চিম অস্ট্রেলিয় স্রোত হিসাবে পরিচিত। এটি আটলান্টিকের বেঙ্গুয়েলা ও প্রশান্ত মহাসাগরের পেরু বা হামবোল্ড স্রোতের সাথে তুলনীয়। এই শীতল স্রোতটি ক্রমান্বয়ে উত্তরগামী হয়ে ক্রান্তীয় অঞ্চলে ক্ৰমে উষ্ণস্রোতে পরিণত হয় এবং অস্ট্রেলিয়ার উত্তর দিকে প্রশান্ত মহাসাগরে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের একটি শাখার সাথে মিলিত হয় ।উত্তর


